বছর শেষে কানাড়া ব্যাঙ্ক নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু কোন পদে কতজন নেওয়া হচ্ছে, তাদের বয়েস যোগ্যতা জানতে নিচে বিশদে পড়ুন। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com -এর মাধ্যমে দরখাস্ত রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের প্রথম শ্রেণির বিই/ বিটেক/ এমই/ এমটেক ডিগ্রি থাকা জরুরী। বিই/ বিটেক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ, এমএসসি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে আইনের ডিগ্রি-সহ গ্র্যাজুয়েট ডিগ্রিও থাকা দরকার।
আরও পড়ুন: মাল্টি টাস্কিং স্টাফে নিয়োগ, নোটিস স্টাফ সিলেকশান কমিশনের
আবেদনের পদ্ধতি ও শেষ তারিখ:
অনলাইনেই দিতে হবে ফি এর টাকা। দরখাস্তের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৬০০ টাকা উইথ জিএসটি। তফশিলি বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে দরখাস্তের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ১০০ টাকা উইথ জিএসটি।
কোন বিভাগে কর্মী নিয়োগ:
আরও পড়ুন: স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পজিশনে চলছে কর্মী নিয়োগ
স্পেশ্যালিস্ট অফিসার পদে ২২০ জন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে স্পেশ্যালিস্ট অফিসার ডেভলপার বা প্রোগ্রামার, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যানালিস্ট, স্পেশালিস্ট, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, টেস্টার, ইনফর্মেশন সিকিউরিটি অ্যানালিস্ট, এক্সপার্ট প্রভৃতি স্কেল-ওয়ান, স্কেল-টু পদে এবং তফশিলি উপজাতিদের স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভে স্কেল-টু ও স্কেল থ্রি পদে নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই ও নিয়োগ পদ্ধতি:
জেএমজিএস পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ অক্টোবর, ২০২০ তারিখ পর্যন্ত ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এমএমজিএস পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২২ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া চাই। প্রার্থী নেওয়ার পরীক্ষা হবে ২০২১-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে তাও অনলাইনে।
