Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল, নিয়ে যাওয়া হচ্ছে SSKM-এ 

অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল, নিয়ে যাওয়া হচ্ছে SSKM-এ 

ফের অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রে খবর, চিকিৎসার জন্য তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, তাঁর স্নায়ুর সমস্যা রয়েছে। এছাড়াও বয়সের কারণে কিছু শারীরিক সমস্যা রয়েছে। 

কয়েকদিন আগে মতুয়াদের বারুণী মেলায় যোগ দেওয়ার জন্য ঠাকুরনগরে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল। সেই সময় তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তখন রাজভবনেই রাজ্যপালের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। রাজভবন সূত্রে জানা গিয়েছিল, হজমের সমস্যা থেকেই তিনি মাঝ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। রাজ্যপালের অসুস্থ হওয়ার খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, SSKM-এ ক্যাম্পাসে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে রয়েছেন রাজ্যপাল। এখানেই তাঁর MRI হবে। এদিন বিকেল চারটে নাগাদ তিনি নিউরোলজি বিভাগে আসেন। 

আরও পড়ুন: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া অফিসের।

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal