Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গে ফের ঝড় -বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া অফিসের।
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাষ দিল ভারতীয় আবহাওয়া দফতর। কলকাতাতেও আগামী ২৪ ঘন্টা আকাশ আংশিক মেঘলা থাকবে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া  দফতরের  দৈনিক পূর্বাভাষে এই কথা  জানানো  হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও  আগামী ৪৮ ঘন্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কীকরণ রয়েছে। প্রায় দু’ই সপ্তাহ থমকে থাকার পর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ ও কলকাতায় নামে স্বস্তির বৃষ্টি। যদিও টানা বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে যায় কলকাতাসহ শহরতলির বিভিন্ন এলাকায়। জেলা থেকে বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *