Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

‘গাঁজা খেয়ে গল্প লিখেছে’! ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের ‘অবাস্তব’ ইন্টারভিউ দৃশ্য দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ক্ষেপে লাল নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

‘গাঁজা খেয়ে গল্প লিখেছে’! ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের ‘অবাস্তব’ ইন্টারভিউ দৃশ্য দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, ক্ষেপে লাল নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকটি শুরু হয়েছিল একটি মেয়ের স্বাবলম্বী হওয়ার গল্প নিয়ে। বেশ কিছুদিন হয়ে গেছে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে জি বাংলা চ্যানেলে। তবে সদ্য ধারাবাহিকের একটি ইন্টারভিউ শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। কারণ দর্শকদের একটি বড় অংশ মনে করছেন অবাস্তব তো বটেই, পাশাপাশি ইন্টারভিউয়ের যে দৃশ্যটি দেখানো হয়েছে ধারাবাহিকে, তা একান্তই ‘গাঁজাখুরি’।

প্রসঙ্গত ধারাবাহিকের ইন্টারভিউয়ের দৃশ্যটি দেখে হাসি সামলাতে পারছেন না নেট দুনিয়ার বাসিন্দারা। কারণ এই এপিসোডে দেখানো হয়েছে ধারাবাহিকের নায়িকা অপরাজিতা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে অতি সহজ কিছু প্রশ্ন। যা দেখে নেটিজেনরা মনে করছেন বাস্তবে কখনোই এ ধরনের প্রশ্ন করা হয় না কোন ইন্টারভিউতে। ফলে কমেন্ট বক্সে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন একাধিক দর্শক।

জনৈক নেটিজেন জানিয়েছেন তার একাধিক সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং কোন ক্ষেত্রেই তাকে এ ধরনের সহজ প্রশ্ন করা হয়নি বলেই দাবি তার। পাশাপাশি অনেকেই জানিয়েছেন ইন্টারভিউয়ের দৃশ্যটি দেখে তাদের মনে হয়েছে ধারাবাহিকের চিত্রনাট্যকার বোধহয় গাঁজা খেয়ে গল্প লিখেছিলেন।

আরও পড়ুন: চলছেনা ধারাবাহিক, তলানিতে TRP! স্টার জলসার পর্দায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র পর শেষ হচ্ছে ‘সাঁঝের বাতি’, অর্জুন-চিকুর সেই গল্প আর বেশিদিন টিভির পর্দায় দেখতে পাবেন না দর্শকরা

বলাই বাহুল্য ধারাবাহিকের মাধ্যমে একটি মেয়ের স্বাবলম্বী হয়ে ওঠার যাত্রা নির্মাতারা তুলে ধরতে চাইলেও এ ধরনের অবাস্তব দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial