Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

ঘূর্ণাবর্তের জের, আগামী ৪৮ ঘন্টায় জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

ঘূর্ণাবর্তের জের, আগামী ৪৮ ঘন্টায় জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে উপকূলের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ভারী বৃষ্টি হওয়ার কথা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

আরও পড়ুন: দেখুন ভিডিওঃ বর্ধমানের ১৬ বছরের কিশোরী দিগন্তিকার নয়া উদ্ভাবন ‘স্মার্ট সার্ভিক্যাল কলার’

উত্তরবঙ্গে বর্ষা ঢুকছে আগেই। দক্ষিণবঙ্গেও আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, সেটা এখনও হয়নি। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমবে। যার জেরে গরমের হাত থেকে অনেকটাই রেহাই মিলবে। তবে অদ্রতাজনিত অস্বস্তি এখনও জারি থাকবে বলেই জানানো হয়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal