Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
13 June 2026

মৌসুমি অক্ষরেখার জের, রাজ্যের পাঁচ জেলায় ভারী বর্ষণের সতর্কতা; মাঝারি বৃষ্টি সব জেলাতেই 

মৌসুমি অক্ষরেখার জের, রাজ্যের পাঁচ জেলায় ভারী বর্ষণের সতর্কতা; মাঝারি বৃষ্টি সব জেলাতেই 

পূর্ব পশ্চিমে একটি মৌসুমি অক্ষরেখা সৃষ্টি হয়েছে, যা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পরে সেটি রাজ্যের উত্তরবঙ্গের ওপর থেকে পূর্ব ভারতে চলে যাবে। আর যার জেরেই রাজ্যের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দেশের প্রায় সব রাজ্যেই জোর কদমে বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানা গিয়েছে। মূলত মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে এর মধ্যেই মৌসুমি অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। জেলাগুলোতে কমলা সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গেরও প্রায় প্রতিটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার বিকেলে দিকে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অদ্রতাজনিত অস্বস্তির হাত থেকে এখনও রেহাই নেই। উল্টে মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সিঙ্গুর থেকেও দাঁড়াতে চেয়েছিলাম, মাস্টারমশাই রাজি হলেন না

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal