চলতি সপ্তাহের শেষ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৯ জুলাই, শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টি বাড়তে পারে। সেদিন রাজ্যের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরদিন শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দিলীপ ঘোষ: বাংলার উন্নয়নে বাঙালিদের চেয়ে অবাঙালিদের অবদান বেশি!
বঙ্গোপসাগরের যে নিম্নচাপটির জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছিল, সেটি ওড়িশার দিকে চলে গিয়েছে। তাই এর প্রভাব আর দক্ষিণবঙ্গে থাকবে না। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।




