Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি, শুনানি শুরু ৭ মে থেকে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি, শুনানি শুরু ৭ মে থেকে

এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ক্রমে বাড়ছিল দুশ্চিন্তা। আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। আগামী দিনে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজারের নিয়োগ বাতিল মামলার সেই শুনানি পিছিয়ে গেল। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠেছিল। ডিভিশন বেঞ্চ এদিন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে। আগামী ৭ই মে থেকে এই মামলার শুনানি শুরু হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

আরও পড়ুন: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় মুর্শিদাবাদে পদযাত্রা শুভেন্দু অধিকারীর, শান্তি বজায় রাখার আহ্বান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal