গ্রাহকদের জন্য ফের দারুণ অফার হাজির করল রিলায়েন্স জিও৷ সম্প্রতি Disney+ Hotstar এর সঙ্গে চুক্তি হয়েছে রিলায়েন্স জিও-র। সেই চুক্তি অনুযায়ী এবার থেকে জিও-র প্রিপেড গ্রাহকরা Disney+ Hotstar VIP এর এক বছরের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাচ্ছেন একেবারে বিনামূল্যে৷ অর্থাৎ, এ জন্য গ্রাহকদের কোনও বাড়তি পয়সা গুনতে হচ্ছে না৷ VIP সাবস্ক্রিপশনের ফলে হটস্টার স্পেশাল, লাইভ খেলা দেখা, বলিউডের সাম্প্রতিক সিনেমা থেকে নতুন সিরিজ, বিনোদনের দরজা খুলে যাচ্ছে বিনামূল্যে। জিও-র ৪০১ টাকা বা তার বেশি প্ল্যান রিচার্জ করালেই এই সুযোগ পাবেন গ্রাহকরা।
মান্থলি প্যাক, বার্ষিক প্যাক বা অ্যাড অন ডেটা প্যাকের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। এখন ৪০১ টাকা মান্থলি প্ল্যানে ৯০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও জিও অ্যাপের সুবিধা পাওয়া যায় ২৮ দিনের জন্য ৷ এই প্ল্যানে রিচার্জ করালে এবার গ্রাহকরা পাচ্ছেন এক বছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশনের সুবিধা৷

আরও পড়ুন: ১৪ এপ্রিলের পর কি ফের দু’সপ্তাহের লকডাউন? বিভিন্ন রাজ্য, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে কেন্দ্র
২,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান যাতে রয়েছে বছরে ৭৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং পরিষেবা ইত্যাদি, সেক্ষেত্রেও এক বছরের Hotstar VIP সাবস্ক্রিপশন পেতে চলেছেন গ্রাহকরা। এছাড়াও কম্বো ও ভাউচার প্যাকের ক্ষেত্রেও মিলছে এই সুবিধা৷ ব্লক ব্লাস্টার হিন্দি সিনেমা থেকে তেলুগু, তামিল, অ্যানিমেশন সিনেমার বিপুল ভান্ডার হটস্টার৷ সেই সঙ্গে VIP সাবস্ক্রিপশনে রয়েছে অরিজিন্যাল ওয়েব সিরিজের বিপুল সম্ভার। জিও গ্রাহকরা এবার শীঘ্রই তা দেখতে পাবেন একেবারে বিনামূল্যে।




