Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৫ই মার্চ ২০২১

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৫ই মার্চ ২০২১

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি বলবান। বিবাহের আলাপ আলোচনায় অগ্রগতির আশা। আয় রোজগারে ঝুঁকি বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের জটিলতা দেখা দিলেও তা দূর করতে পারবেন। মৃত আত্মীয়র ধন সম্পত্তি লাভের যোগ প্রবল। গৃহে পুরোন পাওনাদারের আগমন হতে পারে। ব্যবসায়ীক প্রয়োজনে ঋণের প্রয়োজন পরবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শারীরিক ও মানসিক অবসাদকে জয় করার। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন। জীবন সাথীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে ছুটির আমেজ ধরে রাখতে হবে। মন খুলে দিনটিকে উপভোগ করতে চেষ্টা করুন। ভুল বুঝাবুঝি ও সন্দেহবাতিকতাকে ভুলে যান। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরুপ সংবাদ পাওয়ার আশা।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার প্রেম ও ভালাবাসায় আজ সাফল্য লাভের আশা। অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা। কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে। নিজের অশুভ ইচ্ছা গুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে সকলের সামনে অপমান অপদস্ত হতে পারেন। কাজের লোকের সাথে বিরোধে না জড়ানোই ভালো। দূর্ণাম বদনাম থেকে সাবধান।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৩ নভেম্বর, আজ এই ২ রাশির জন্য খুবই খারাপ দিন হতে পারে

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার দিনটি পারিবারিক ক্ষেত্রে সাফল্যের। সকালের দিকে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হতে পারে। সন্তানের বিবাহ শাদীর বিষয়ে অগ্রগতির আশা। শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আত্মীয় বিরোধের অবশান আশা করতে পারেন। বিদেশ যাত্রার মনবাঞ্ছা পূরন হবে। মায়ের সাথে সাংসারিক বিষয় কোনো তর্কে না যাওয়াই উত্তম। গৃহস্থালী কেনাকাটার প্রয়োজন হবে। বন্ধুর সাহায্যে আজ নিজের একটি বাহন হতে পারে।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার আজ যোগাযোগে চলতে থাকা বাধা কেটে যাবে। ছোট ভাই বোনের বিবাহ শাদীর আয়োজন করতে পারেন। বৈদেশিক বাণিজ্যে প্রত্যাশিত কার্যাদেশ লাভে সফল হতে পারবেন। সকলে মিলে কোথাও বেড়াতে যেতে পারেন। গণমাধ্যম ব্যক্তিদের বিদেশ যাত্রার যোগ প্রবল।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৭ই মার্চ ২০২১

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি বলবান থাকবে। শারীরিক ও মানসিক অবশাদ কাটিয়ে উঠতে পারবেন। আয় রোজগারের চেষ্টায় আজ সাফল্য লাভের যোগ। ব্যবসায়ীদের বকেয়া টাকা পয়সা আদায় ও ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী বাণিজ্যে আত্মীয় কুটম্বর আর্থিক সহায়তা পেতে পারেন। আজ সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ ও মঙ্গলময়। মানসিক ভাবে আজ চাঙ্গা থাকার চেষ্টা করুন। কাজে কর্মে ও পারিবারিক ক্ষেত্রে জটিলতা কাটাতে হবে। সাঙ্গঠনিক ও রাজনৈতিক বিষয়ে আপনার সাফল্য লাভের দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর জন্য কিছু চেষ্টা করতে পারেন। নিজের ভুল বুঝাবুঝি নিয়ন্ত্রণে রাখতে পারলে আজকের দিনটি আপনাকে সাফল্য এনে দেবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার আজ দূরের যাত্রার সুযোগ আসবে। সাপ্তাহিক ছুটি পাওয়াতে পরিবার নিয়ে ঘুড়তে যেতে পারেন দূরের কোনো স্থানে। যেখানে মেঘ ও পাহাড় এক হয়ে যায়। প্রবাস থেকে আত্মীয়র দেশে আগমন হতে পারে। আয়ের চেয়ে আজ ব্যবসায় ব্যয় হবে বেশী। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বাড়বে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার সামাজিক সাঙ্গঠনিক কাজে সম্মানিত হওয়ার দিন। সংসারের বড় ভাই বোনের সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়ীক ভাবে আজ সফল হতে পারবেন। প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। হয়তো প্রবাসে যাওয়ার ভিসাও পাওয়া যাবে। ক্ষুদ্র ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির যোগ।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় হবে। সামাজিক বা সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। রাগ ও জেদ বৃদ্ধি পাবে। চাকরি সংক্রান্ত কোনো প্রচেষ্টায় সফল হবেন। প্রভাবশালী আমলার সাথে লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার বিদেশ সংক্রান্ত কোনো ভালো সংবাদ লাভ। আয় রোজগারের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে। উচ্চ শিক্ষার্থে বা জীবীকার জন্য বিদেশ যাওয়ার দিন। সকল প্রতিকূলতা ও বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যেতে পারবেন। বিজ্ঞাণের শিক্ষার্থীরা আজ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরুপ সাফল্য পাবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope