Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৯শে ডিসেম্বর ২০২০

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৯শে ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফলতা আসবে। রপ্তাণী বাণিজ্যে বিদেশ থেকে ভালো কোনো অর্ডার লাভের সুযোগ পাবেন। অনলাইন ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের মূখ দেখতে পারবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরে যেতে হবে। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশী ভাষা শিক্ষায় সফল হতে পারবেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে পারেন। শ্যালক বা কুটম্বদের সাথে যৌথ বিনিয়োগে কাঙ্খীত লাভ হবে না। সঞ্চয়ের চেষ্টায় সাফল্য আশা করা যায়। কোনো আত্মীয়র বাসায় আপ্যায়িত হওয়ার সুযোগ আসবে। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা যোগ প্রবল।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীক কাজকর্মে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে হলে আপনাকে কৌশুলী হতে হবে। শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিন। জীবন সাথীর সাথে অকারনে তর্কে না জড়ানোই ভালো। রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৬ই মার্চ ২০২১

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। দূরের যাত্রা যোগ প্রবল। সরকারী ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। হঠাৎ করেই উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যেতে পারবেন। বন্ধুর সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে।

সিংহ রাশি (Leo): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। বিশ্বস্ত বন্ধুর সাহায্যে জটিলতা থেকে রক্ষা পাবেন। আর্থিক ভাবে লাভবান হওয়ার দিন। কর্মস্থলে বাড়তি আয়ের সুযোগ রয়েছে। ঠিকাদারী কন্ট্রাকটারী লাইসেন্স হালনাগাদ করতে হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি আশা করা যায়। বকেয়া বেতন আদায়ের চেষ্টা সফল হবে।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক জাতিকার কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য লাভ। বিদেশী কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরির সুযোগ আসবে। বিদেশীদের সাহায্য পাওয়ার আশা।

আরও পড়ুন: আজ ২৫ নভেম্বর, জানুন আজকের রাশিফল

তুলা রাশি (Libra): তুলার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় পারিবারিক সহায়তা পাওয়া যাবে। জীবীকার জন্য দূরে যেতে পারেন। প্রবাসী বা অন্যধর্মাবলম্বী কারো সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির দিন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে মিশ্র সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে চেষ্টা করতে হবে। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানে সফল হবেন। সকল প্রকার আইনগত জটিলতা কাটিয়ে ওঠার দিন। দেনা পাওনা সংক্রান্ত বিরোধ মেটাতে আলোচনায় বসুন। ঝুঁকিপূর্ণ সকল বিনিয়োগে একটু সতর্কতা প্রয়োজন।

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারো পূর্ণ সহায়তা আশা করতে পারেন। অভিমানী জীবনসাথীর মান ভাঙ্গাতে অর্থ ব্যয় হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে প্রবাসী বিনিয়োগকারী পেতে পারেন। সৌখিন ও বিলাসী পণ্যর ব্যবসায় ভালো আয়ের যোগ।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার কর্মজীবনের শত্রুর বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীক কোনো গোপন তথ্য ফাঁশ হয়ে যাওয়াতে লোকসানের সম্মূখীন হতে পারেন। কাজের লোকেদের উপর অন্ধ বিশ্বাস না করাই ভালো। পুরোন মামলার জেড়ে নতুন করে ঝামেলায় পড়তে পারেন। মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। শিল্প কলার সাথে জড়িতদের আর্থিক উন্নতির দিন। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা মান অভিমান কমে আসবে। সন্তানের উচ্চ শিক্ষার বিষয়ে ভালো সংবাদ পেয়ে যাবেন। অনলাইন বিদ্যা শিক্ষায় অগ্রগতি হবে। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগারে বাধা।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকার জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। প্রবাসীদের দেশে স্থাবর সম্পত্তি ক্রয় হবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র সাহায্য লাভের সম্ভাবনা। মায়ের পছন্দে আত্মীয়দের সাথে বিবাহ শাদীর আলোচনা চলতে পারে। কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope