Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৬ই মার্চ ২০২১

শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৬ই মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। ৬ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪। আপনার শুভ বর্ণ: হলুদ ও সাদা। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। আজকের দিনর শুভ বর্ণ: আজ আপনার জন্য হলুদ ও সাদা বর্ণ ভালো ফল বয়ে আনবে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ১০:২০-১:২৭, রাত: ৮:৩৭-১১:০৩ এর মধ্যে। যে খাদ্য দ্রব্য পরিত্যাজ্য: জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাত: ০৯:৫৪ পর্যন্ত নারকেল পরে লাউ খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি রাত: ৯:৫৪ পর্যন্ত পরে ৯মী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দেনা-পাওনার হিসাব মিটিয়ে ব্যবসায় কিছু উদ্বৃত্ত আশা করতে পারেন। অসুস্থ আত্মীয় স্বজনের শারীরিক অবস্থার উন্নতি হবে। সাংসারি প্রয়োজনে কিছু টাকা ঋণ করার সম্ভাবনা। আইনগত জটিলতা থেকে রক্ষা পাওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক কোনো কাজে সফল হতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। জীবন সাথীর সাথে চলতে থাকা মান অভিমান কমানোর চেষ্টা করতে হবে। চাকরির পাশাপাশি কোনো মধ্যস্ততার কাজে আয় রোজগার হতে চলেছে। জীবন সাথীর বিদেশ যাত্রার সুযোগ আসবে।

আরও পড়ুন: শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১২ই মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে আঘাত প্রাপ্তির আশঙ্কা প্রবল। অণৈতিক কোনো কাজের জন্য অর্থ ব্যয় করতে হবে। ব্যবসায়ীক প্রয়োজনে কিছু অর্থ উৎকোচ দিতে পারেন। অধিনস্ত কর্মচারীদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে না পড়াই ভালো।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শৈল্পিক কাজে অগ্রগতির। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আশানুরুপ আয় রোজগারে বাধা থাকলেও উপার্জনের যোগ। সন্তানের সাথে কোনো কারনে দূরত্ম তৈরী হয়ে যাবে। আপনার রহস্যজনক আচরনের কারনে প্রেমে দেখা দেবে জটিলতা। শিল্পীদেও আয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার আত্মীয় ভাগ্য বলবান। প্রবাসী কোনো আত্মীয়র কল্যানে বিদেশ যাত্রার সুযোগ আসবে। সামাজিক কাজে অংশ নিতে পারবেন। দূরে স্থাবর সম্পত্তি ক্রয় করার ফল ভালো নাও হতে পারে। মায়ের সাথে তর্কে জড়িয়ে সাংসারিক অশান্তি ডেকে আনতে পারেন। গৃহস্থালী জীবনে অশান্তি এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন: আজকের রাশিফল সোমবার ৯ নভেম্বর

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। প্রবাসী ছোট ভাই বোনের কাছ থেকে ভালো কোনো আর্থিক সাহায্য পাওয়ার আশা। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সফল হতে পারবেন। সাহিত্যিক ও প্রকাশকদের কাজের ক্ষেত্রে দেখা দেবে অর্থ সঙ্কট। প্রতিবেশীর বাসায় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার বকেয়া টাকা আদায়ে দেখা দেবে জটিলতা। ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তির আশঙ্কা। রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে। সাংসারিক ক্ষেত্রে প্রবাসী শ্যালক শ্যালিকা বা দেবর ননদের সাহায্য পাওয়ার আশা। বিদেশ থেকে কিছু আয় রোজগারের আশা রয়েছে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। আজ ঝামেলার কাজে না জড়ানোই ভালো। নিজের উপর বিশ্বাস ও আস্থার অভাব হলেই জটিলতার আশঙ্কা। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে দেখা দেবে দীর্ঘসূত্রীতা। কারো উপর অধিক বিশ^াসের ফল ভালো হবে না।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে ব্যয় বহুল। সাংসারিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে রহস্যজনক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। কর্মজীবনে আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। দূরের যাত্রায় বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে সতর্ক হতে হবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আয় রোজগারের সকল চেষ্টাতেই হবেন সফল। বড় ভাই বোনের কাছ থেকে পাবেন স্নেহ ও মমতা। প্রবাসী বন্ধুর কাছ থেকে ভালো কোনো সংবাদ পাওয়ার আশা। চাকরিজীবীরা বকেয়া বেতন আদায় করতে পারবেন। ব্যবসায় ভালোই আয় রোজগার হতে চলেছে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাওয়ার আশা। সাঙ্গঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। হারানো পদ পদবী ফিরে পাওয়ার দিন। পিতার কাছ থেকে ভালো কোন সংবাদ আশা করতে পারেন। বৈদেশিক প্রতিষ্ঠানে চাকরির চেষ্টায় সফল হবেন। বেকারদের কাজের সুযোগ আসবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফলতার। কোনো মানত পূরণের সুযোগ আসবে। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার যোগ। ভাগ্য উন্নতির জন্য দূরে যাওয়ার চেষ্টা সফল হবে। শিক্ষক ও গবেষকদের আয় রোজগারে উন্নতির দিন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope