Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ই মার্চ ২০২১

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৯ই মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মীন। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গলও বৃহস্পতি। ৯ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর মঙ্গলের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৯,১৮,২৭। আপনার শুভ বর্ণ: লাল ও হলুদ। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও হলুদ বর্ণ সৌভাগ্য বয়ে আনবে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৮:৩৩-১০:৫৮, দুপুর: ১:২৪-৩:০০, বিকাল: ৩:৪৯-৫:২৬ রাত: ৯:২৬-১১:৪৯ এর মধ্যে। আজকের দিনের বর্জিত খাদ্য: আজ বিকাল: ৪:৪৪ পর্যন্ত শিম পরে পুঁইশাক খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ১১শী তিথি বিকাল: ৪:৪৪ পর্যন্ত পরে ১২শী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহায়তা পাওয়ার আশা। আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য লাভ। বিদেশী কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরির সুযোগ আসবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক বিষয়ে সফলতার দিন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় পারিবারিক সহায়তা লাভ। জীবীকার জন্য বা পেশাগত দায়িত্ব পালনে দূরে যেতে হবে। প্রবাসী বা অন্যধর্মাবলম্বী কারো সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে সাফল্য আশা করা যায়।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৭শে মার্চ ২০২১

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি সার্বিক ভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে পারবেন। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানে অগ্রগতির আশা। সকল প্রকার আইনগত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। ঝুঁিকপূর্ণ সকল বিনিয়োগে লাভের আশা করতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকারা দিনটি মিশ্র যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারো পূর্ণ সহায়তা আশা করতে পারেন। অভিমানী জীবনসাথীর মান ভাঙ্গাতে সফল হবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে নারীর সহায়তা পাওয়া যাবে। সৌখিন ও বিলাসী পণ্যর ব্যবসায় আশানুরুপ আয়ের যোগ।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। কর্মস্থলে সহকর্মীর তরফ থেকে ভালো কোনো প্রস্তাব আসতে পারে। অধিনস্ত কর্মচারী বা কাজের লোকের সহায়তায় ঠিকাদারী কাজে লাভের সুযোগ আসবে। আর্থিক তদবিরের কাজে সফল হতে পারেন। অনৈতিক প্রণয় থেকে সাবধান।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১০ ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। শিল্প কলার সাথে জড়িতদের আর্থিক উন্নতির দিন। রোমান্টিক সম্পর্কে ভুল বুঝাবুঝি কমে আসতে থাকবে। সন্তানের উচ্চ শিক্ষায় সফলতার সংবাদ লাভ। অনলাইন বিদ্যা শিক্ষায় চলতে থাকা জটিলতার অবশান হবে। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগারের নতুন নতুন সুযোগ বাড়বে।

তুলা রাশি: তুলার জাতক জাতিকার জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। মনের মতো গৃহ বা বাহন ক্রয়ের সুযোগ আসবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র সাহায্য লাভ। মায়ের পছন্দে বিবাহ শাদীর আলোচনা চলতে পারে। কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে। আজ বাল্য বন্ধুর সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফলতা আসবে । রপ্তাণী বাণিজ্যে বিদেশ থেকে ভালো অর্ডার লাভের আশা। অনলাইনে সৌখিন দ্রব্য ও প্রসাধন সামগ্রীর ব্যবসায় কাঙ্খীত লাভের সম্ভাবনা। ছোট ভাই বোনের বিবাহ শাদীর বিষয়ে অগ্রগতি। গণমাধ্যমে কাজের প্রচেষ্টা সফল হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে হবে। শ্যালক বা কুটম্বদের সাথে যৌথ বিনিয়োগে সাফল্য লাভের আশা। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি। আত্মীয়র বাসায় আপ্যায়িত হওয়ার সুযোগ পাবেন। হোটেল ও রেস্তোরা ব্যবসায় বিনিয়োগে আশানুরুপ লাভের আশা।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক কাজকর্মে অগ্রগতি হবে। চাকরি ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করা যায়। রাজনৈতিক, সাঙ্গঠনিক ক্ষেত্রে সফল হতে পারবেন। গর্ভবতী নারীরা শরীর স্বাস্থ্যর প্রতি যতœ নিন। জীবন সাথীর সাথে চলতে থাকা মান অভিমান দ্রুত কমিয়ে আনলে ভালো। আপনার সৃজনশীল ও শৈল্পীক মেধা বিকাশের সুযোগ পাবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। দূরের যাত্রা যোগ প্রবল। সরকারী ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে সফলতা। হটাৎ করেই উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যেতে পারবেন। প্রবাসীরা কোন বন্ধুর সাহায্য পাবেন। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভের আশা করা যায়।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। প্রিয় বন্ধুর সাহায্যে আর্থিক জটিলতা থেকে রক্ষা পাবেন। ব্যবসা বাণিজ্যে বা তদবিরে আর্থিক ভাবে লাভবান হওয়ার দিন। কর্মস্থলে বাড়তি আয়ের সুযোগ আসবে। অভিনয় শিল্পীদের আয় রোজগার বৃদ্ধির আশা। বড় ভাই বোনের বিবাহ শাদীর বিষয়ে অগ্রগতি হবে। বকেয়া বেতন আদায়ে সফল হতে পারবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope