Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৪ঠা মার্চ ২০২১

বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৪ঠা মার্চ ২০২১

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। দিনের শুরুতেই ভালো কোনো সংবাদ লাভ। জীবনের সকল প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। পারিবারিক স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা থেকে উত্তরণ ঘটবে। বিদ্যার্থীদের ধারাবাহিক ক্লাস সংক্রান্ত বিষয়ে ভালো কোনো সংবাদ লাভের আশা। স্থাবর সম্পত্তি ও যানবাহন ক্রয় করতে পারেন। পারিবারিক আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার আশা। সাংসারিক বিষয়ে নিকটাত্মীয় বা মায়ের সাহায্য লাভ।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। মিডিয়াকর্মী ও সাংবাদিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বস্ত্র ও সৌখিন দ্রব্যর ব্যবসায় বিদেশ থেকে ভালো অর্ডার লাভের সম্ভাবনা। ছোট ভাই বোনের চাকরি ক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতির সম্ভাবনা। অনলাইনে অব্যবহৃত পণ্য বেচাকেনার সুযোগ রয়েছে। মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের কাজের সুবাদে দূরে যাত্রার যোগ।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা পয়সা আদায়ের দিন। খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। আয় রোজগারের ক্ষেত্রে চলতে থাকা বাধা কাঁটতে শুরু করবে। সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সঞ্চিত অর্থের বৃদ্ধি আশা করা যায়।

আরও পড়ুন: মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৩শে মার্চ ২০২১

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণার অবসান আশা করতে পারেন। ব্যবসায়ীক নতুন নতুন পরিকল্পনা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। সাংগঠনিক ও রাজনৈতিক কাজে হবেন সম্মানিত। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। মনের কোনো বাসনা পূরণের দিন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসী আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাগজ এর জন্য অর্থ ব্যয়ের যোগ। দিনের শেষে দূরে কোথাও যাত্রার প্রয়োজন হতে পারে। আমদানি-রপ্তানি বাণিজ্যে আয় রোজগারের নতুন সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা আইনগত জটিলতার অবসান আশা করা যায়।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ আদায়ে সফল হবেন। বড় ভাই বোন ও বন্ধুর সান্নিধ্য লাভে মানসিক যন্ত্রণার অবসান হবে। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে। চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের চেষ্টা সফল হবে। দৈনন্দিন জীবনে আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কমার সম্ভাবনা।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৩ নভেম্বর, আজ এই ২ রাশির জন্য খুবই খারাপ দিন হতে পারে

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি রাজনৈতিক সাংগঠনিক কাজে সাফল্য লাভের। প্রভাবশালী রাজনৈতিক নেতার সান্নিধ্য কোনো বড় সুযোগ নিয়ে আসবে। বেকারদের চাকরির তদবিরে অগ্রগতির আশা। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাওয়া যাবে। কর্মস্থলে প্রভাবশালী কর্মকর্তার আনুকৈল্য লাভ। কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পেতে পারেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ ভাগ্য বলবান। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসবে। আয় রোজগারের ক্ষেত্রে পিতা বা বড় ভাই এর সাহায্য পাবেন। ভাগ্য উন্নতির জন্য দূর দেশে যাত্রা করতে পারেন। চিকিৎসা ও রসায়নের শিক্ষার্থীদের বৈদেশিক বৃত্তি লাভের সুযোগ আসতে পারে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে সতর্কতার। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে নিরাপদে থাকবেন। পুরোন দেনা পাওনা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। শেয়ার ব্যবসায় প্রত্যাশিত আয় রোজগারের সুযোগ কম। অসুস্থ আত্মীয় স্বজনের আরোগ্য লাভের সংবাদ আশা করা যায়। রাস্তাঘাটে সাবধানে থাকবেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য সুখ শান্তির। ব্যবসা বাণিজ্যের সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন। জীবন সাথীর জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধির আশা করা যায়। তদবির বাণিজ্যে সাফল্য লাভের দিন। অবিবাহিতদের বিবাহের আলোচনায় চলতে থাকা বাধা কেটে যাবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চলমান কাজ কর্মে অগ্রগতি আশা করতে পারেন। শারীরিক ও মানসিক দুর্বলতা কাটিয়ে উঠবেন। কর্মস্থলে সহকর্মী কারো সাহায্য পাওয়ার দিন। ব্যক্তিগত ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে চেষ্টা করুন। অনৈতিক কাজের সাথে না থাকাই ভালো। ব্যবসা বাণিজ্যে নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজে সফলতার। শিল্পী কলাকুশলী ও অভিনয়ের সাথে জড়িতদের আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রেমিকার সাথে আজ দেখা হওয়ার সুযোগ আসবে। সন্তানের ভর্তি বিষয়ক দুশ্চিন্তার অবসান আশা করতে পারেন । বিদ্যার্থীদের পড়াশোনায় সাফল্য লাভের সময়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope