Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

আজকের রাশিফল শুত্রুবার ১৩ নভেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। সকল বাধা বিপত্তি পেড়িয়ে অভিষ্ট লক্ষ্যে

আজকের রাশিফল শুত্রুবার ১৩ নভেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। সকল বাধা বিপত্তি পেড়িয়ে অভিষ্ট লক্ষ্যে পৌছুতে সমর্থ হবেন। ছোট ভাই বোনের ভাগ্য উন্নতির প্রচেষ্টায় সাফল্য লাভ। সাংবাদিক,প্রকাশক,মিডিয়াকর্মী ও মুদ্রণ শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অনলাইনে পণ্য বিক্রয়ের চেষ্টায় সফল হতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে। বকেয়া টাকা আদায় করতে পারবেন। খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার যোগ প্রবল। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারবেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার পথে হাটতে পারবেন। নিজের উপর যে আস্থাহীনতা ছিলো তা কেটে যাবে। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে অংশিদারদের সাহায্য সহাযোগিতা পাওয়ার যোগ প্রবল। জীবন সাথীর প্রতি প্রেম ভালোবাসা ও দায় দায়িত্ব বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৯ ডিসেম্বর ২০২০

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি সকল প্রকার ভ্রমন গমনের জন্য শুভ। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য অর্জনের যোগ। ব্যবসায়ীক কাজের জন্য অতিরিক্ত ব্যয় হবে। সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। দৈনন্দিন বাজার সদাই করতে ব্যয় সংকোচনের চেষ্টা করতে হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পণা ফলপ্রসু হবে। বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। রহস্যজনক তদবিরের সূত্রে অর্থ লাভের যোগ। আইনগত জটিলতা থেকে সাবধান।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে। শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হবেন। রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা সময়ের দাবি মাত্র। পিতার সাথে সাংসারিক বিষয়ে ভুল বুঝাবুঝি দেখা দিবে। আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসী বন্ধুর সাহায্য আশা করতে পারেন।

আরও পড়ুন: বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৪শে মার্চ ২০২১

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্মীয় ও আধ্যাত্œীক কাজে অংশ নিতে পারেন। পৈত্রিক স্থাবর সম্পত্তি লাভে চাচাদের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা রয়েছে। ভাগ্য উন্নতিতে বিদেশ যাত্রায় অগ্রগতি হবে। প্রবাসীদের কর্মস্থলে ঝামেলা দেখা দিতে পারে। উচ্চ শিক্ষা সংক্রান্ত আলাপ আলোচনা সফল হবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দৈনন্দিন কাজ কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র অসুস্থতায় তাকে আর্থিক ভাবে সাহায্য করতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অহেতুক কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। পাওনাদারের তাগাদা পেতে পারেন। পুলিশী গ্রেফতার ও হয়রাণির বিষয়ে সতর্ক হোন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। অংশিদারী কাজে আয় রোজগারে অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর তরফ থেকে উপহার লাভের আশা করতে পারেন। যৌথ বিনিয়োগের কাজে চলতে থাকা ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে পারবেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক নয়। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের শত্রুতার সম্মূখীন হতে হবে। কারো ভালো করতে গিয়ে পরে বিপদে পড়তে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধান।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য অনুকূল। মিডিয়া কর্মী, নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় একমত হতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আশানুরুপ সফলতা ও দেখা সাক্ষাতের যোগ রয়েছে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে। গৃহস্থালী কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন। বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়ন কাটিয়ে উঠতে পারবেন। স্থাবর সম্পত্তি বা যানবাহন বিক্রয় করার প্রয়োজন হবে। প্রভাবশালী কারো সাহায্য পাবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope