Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৮ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। রোমান্টিক সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৮ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। রোমান্টিক সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির চক্রান্তে ভুগতে হবে। শিক্ষাজীবনে রহস্যজনক ঘটনা ঘটতে পারে। বিকাল থেকে কর্মস্থলে সহকর্মীদের সাথে তর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে। সরকারী সুযোগ লাভের প্রচেষ্টায় দিনটি শুভ। পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে অনভিপ্রেত ঘটনার অবতারনা হতে পারে। মাতৃকূলের কোনো আত্মীয়র চক্রান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভুল বুঝবুঝির কারনে গৃহ-শান্তি ব্যহত হবে। বিকালের দিকে ভাগ্য সহায় হবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। শিল্পীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভের দিন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে রহস্যজনক বাধা বিপত্তি মোকাবেলা করতে হবে। ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির অবশান আশা করতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধির দিন। বিকাল থেকে প্রত্যাশিত কাজে আশার আলো দেখা যাবে। কর্মস্থলে সফল হবেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সহায়তায় গৃহ বা বাহন লাভের যোগ।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের চেষ্টা সফল হবে। শ্যালক শ্যালিকা বা শ^শুড় শ্বাশুড়ীকে সাহায্যর প্রয়োজন। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে। বিকাল থেকে আপনার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো অর্ডার পেতে পারেন। অনলাইনের গার্মেন্টস ও কসমেটিকস এর ব্যবসায় আজ ভালো লাভের আশা রয়েছে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জটিলতা কাটিয়ে উঠবেন। জীবন সাথীর সাথে সম্পর্কের উন্নতি হবে। বিকাল থেকে ঋণ সংক্রান্ত বিষয়ে ঝামেলা দেখা দেবে। ব্যাংক ঋণ এর কিস্তি বিষয়ে মানসিক চাপ দেখা দিতে পারে। আত্মীয় স্বজনের মৃত্যু বা অসুস্থতার সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে হয়রাণির আশঙ্কা।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে পারিবারিক ও ব্যবসায়ীক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও যেতে হতে পারে। বিকাল থেকে সকল পরিস্থিতি অনুকূলে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগ্রতির সুযোগ পাবেন। মনের সকল কুসংস্কার দূর করে, দৈনন্দিন স্বাভাবিক কাজ করলে সফল হতে পারবেন।

আরও পড়ুন: আজকের রাশিফল শনিবার ৭ নভেম্বর ২০২০

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ। চাকরীজীবীদের বেতন আদায়ে অগ্রগতি হবে। বড় ভাই বোনের সাথে পারিবারিক বিষয় ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। বিকাল থেকে আপনার দূরের যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক কারণে বা জীবীকার প্রয়োজনে দূর দেশ যাত্রা করবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থলে রহস্যজনক কোনো ঘটনার সূত্রপাত হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধের জেড়ে কর্মহানী বা বদলীর আশঙ্কা রয়েছে। বিকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য সময় অনুকূল। বকেয়া টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার অতিন্দ্রীয় বিষয়ের প্রতি আপনার বরাবরের মতো আগ্রহ অব্যাহত থাকবে। তবে অতীন্দ্রীয় প্রতারকের কবলে পরে কিছু অর্থ গচ্ছা যাবে। বিকাল থেকে কর্ম জীবনে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। সাংগঠনিক ও সামাজিক রাজণৈতিক কাজে রাজনৈতিক ব্যক্তিদের পূর্ণ সমর্থন লাভের সুযোগ পাবেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের দিনটি ঋণ বা ধার সংক্রান্ত জটিলতা অবশানের। রাস্তাঘাটে সাবধানে চলা ফেরা করতে হবে। চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িতদের আয় রোজগারের যোগ। শেয়ার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি হতে পারে। বিকালের দিকে আধ্যাত্মীক কাজে সাফল্য লাভ।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার কর্মস্থলে নিজের সম্মান ও মর্যাদা বাড়বে। ব্যক্তি জীবনের সকল বৈপরিত্বকে জয় করতে পারবেন। দুপুরের পর থেকে আর্থ সামাজিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ ক্রয় বিক্রয় হওয়ার কারনে সঞ্চয়ের চিন্তা করতে পারেন। রেস্তোরা বা ফাষ্টফুডের ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে।

মীন রাশি: মীনের জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মীদের সাথে চলতে থাকা ভুলবুঝাবুঝি কাটিয়ে উঠবেন। সরকারি চাকরীজীবীদের ব্যক্তিগত সংঘাত এড়িয়ে চলতে হবে। বিকালে ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ রয়েছে। অংশিদারী কাজে নিজের কাঙ্খীত লাভের আশা করা যায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope