Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩রা মার্চ ২০২১

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩রা মার্চ ২০২১

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার পারিবারিক ক্ষেত্রে অগ্রগতির দিন। বহু দিন পর গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ। পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যানবাহন কিছুটা ভোগাবে। রক্ষণা বেক্ষনের পেছনে অর্থ ব্যয়।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল প্রকার যোগাযোগে সফল হওয়ার দিন। আর্থিক উন্নতিতে অনলাইনের সাহায্য পাওয়া যাবে। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়ের যোগ আছে। প্রকাশক ও মিডিয়া ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে প্রতিবেশীর কারনে কিছু জটিলতা দেখা দেবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার সঞ্চয়ের সুযোগ আসবে। বহু দিন আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে। রেস্তোরা ও খাদ্য ব্যবসায়ীরা কাঙ্খীত আয় রোজগারের সুযোগ পাবেন। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে কিছু আয় রোজগারের সুযোগ রয়েছে। আত্মীয় কুটম্বর সাহায্য লাভের যোগ প্রবল।

আরও পড়ুন: আজকের রাশিফল

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। সামাজিক সাঙ্গঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। চাকরিজীবীরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িয়ে পড়বেন। পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা মনমালিণ্য দূর হয়ে যাবে। বেকারদের চাকরি সংক্রান্ত আলাপ আলোচনায় কিছু অগ্রগতি আশা করা যায়।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি দূরের যাত্রার। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে লাভবান হবেন। বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। কোনো সরকারী কার্মকর্তা কর্মচারীর দ্বারা হয়রাণির আশঙ্কা। কিছু টাকা উৎকোচ দেওয়া লাগবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য বলবান। বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ে অগ্রগতি হবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীদের সময় ততোটা ভালো যাবে না। নতুন করে বেচা কেনার সুযোগ কমে যাচ্ছে। বড় ভাই বা বন্ধুর চেষ্টায় কোনো কাজের সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৬ই মার্চ ২০২১

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার আজ সাঙ্গঠনিক কাজে অগ্রগতি হবে। রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য পাবেন। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করা যায়। বেকারদের চাকরি লাভের চেষ্টায় সাফল্য লাভের আশা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য বলবান। কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন। শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো শিক্ষা সফরে যেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে কোনো আধ্যাত্মীক সাধকের সাহায্য পেতে পারেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনাদারের তাগাদা পেতে পারেন। আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করবে । ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নেওয়া ঠিক নয়। অযথা প্রশাসনিক হয়রাণির সম্মূখীন হতে পারেন। বীমার প্রিমিয়াম দেওয়ার তাগাদা পেতে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ শান্তি আশা করতে পারেন। অবিবাহিতদের বিয়ের বাধা দূর হয়ে যাবে। নব দম্পতিদের কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ লাভ। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে তৎপর হতে হবে। বৈষয়ীক মন্দার প্রভাবে আরো কিছু দিন ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা বিরাজ করবে।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার শারীরিক অবস্থা ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা। নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। আজ কোনো মূল্যবান দলিল পত্র হারিয়ে ফেলার আশঙ্কা। আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। রাজণৈতিক ক্ষেত্রে গোপন শত্রুতার শিকার হতে পারেন।

মীন রাশি: মীনের জাতক জাতিকার সন্তান ভাগ্য বলবান। সন্তানের ভর্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরো নমনীয় হতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের তাগিদে দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope