Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

আজকের রাশিফল বৃহস্পতিবার ১১ নভেম্বর

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ট্যাকনিক্যাল পেশার সাথে জড়িতদের আশানুরুপ আয়ের

আজকের রাশিফল বৃহস্পতিবার ১১ নভেম্বর

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ট্যাকনিক্যাল পেশার সাথে জড়িতদের আশানুরুপ আয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু জটিলতা ও দীর্ঘসূত্রীতার আশঙ্কা। আশানুরুপ আয় রোজগার করতে ব্যার্থ হতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়া যাবে। চাকরি সংক্রান্ত কাজে সফল হবেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ব্যস্ততার । বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন। ভাগ্য ক্ষেত্রে বয়স্ক কারো সহায়তা লাভ। জীবন জীবীকায় বড় ধরনের পরিবর্তন হতে পারে। শিক্ষা ও গবেষণামূলক কাজে কিছু আয় রোজগার ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা। বৈদেশিক ব্যবসায় লাভের আশা করতে পারেন।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজ কর্মে দীর্ঘসূত্রীতা ও বাধা বিপত্তি দেখা দেবে। ব্যক্তিগত ঋণ এর কিস্তি পরিশোধে দেখা দেবে জটিলতা। রাস্তাঘাটে হয়রানি বা তস্করের কবলে পড়তে পারেন। পুলিশের সাহায্য চেয়ে আরো জটিলতা ভোগের আশঙ্কা। বয়স্ক আত্মীয়র মৃত্যু সংবাদ পাবেন।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ই মার্চ ২০২১

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। জীবন সাথীর সাহায্য পাবেন। বয়স্ক কারো সাথে ব্যবসায়ীক অংশিদারীত্বর বিষয়ে আলোচনা চলতে পারে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। সাংসারিক বিষয়ে সকলের পূর্ণ সাহায্য পাওয়া যাবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলার। অনৈতিক কোনো কাজের জন্য দূর্ণাম বদনামের আশঙ্কা। আজ রাস্তাঘাটে অনাকাঙ্খীত কোনো ঘটনা ঘটতে পারে। গোপন শত্রুতার কারনে আইনগত জটিলতায় পড়তে পারেন। বাতের ব্যাথা বৃদ্ধি পাবে। চিকিৎসকের সাহায্য নিতে পারেন।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি সাফল্যের। অভিনয় ও নৃত্য শিল্পীরা আজ পুরস্কৃত হতে পারেন। সন্তানের জন্য কেনাকাটার যোগ প্রবল। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো মিডিয়া ব্যক্তিত্বের সাহায্য আশা করতে পারেন।

আরও পড়ুন: আজকের রাশিফল শনিবার ১৪ নভেম্বর ২০২০

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। গৃহে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের আগমন হতে পারে। গৃহস্থালী কাজের জন্য কিছু ব্যয় করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য পাওয়া যাবে। তবে মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না। কোনো বয়স্ক আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। ছোট ভাই বোনের আগমন হতে পারে। প্রকাশক সাংবাদিক ও মিডিয়াকর্মীরা ভালো কিছু সুযোগ পেতে পারেন। অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ে লাভবান হতে পারেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারের জন্য অনুকূল নয়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে দেখা দেবে অনিশ্চয়তা। খাদ্য পানিয় ও হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ভালো লাভ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরুপ অগ্রগতি হতে পারে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। তবে শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। বয়স্কদের বাতের পীড়া দেখা দেবে। রাজনৈতিক ভাবে সম্মানিত হতে পারেন। ব্যবসায়ীক কাজে বন্ধুদের সাহায্য লাভ।সাংসারিক জীবনে জীবন সাথীর সমর্থন পাবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। তবে আয়ের চেয়ে আজ ব্যয় বেশি হবে। প্রবাস থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। আইনগত জটিলতায় কিছু অর্থ ব্যয় হবে। বিদেশ যাত্রার যোগ প্রবল।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অর্থ প্রাপ্তির সম্ভাবনা। বকেয়া বেতন আদায় হতে পারে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু উপহার সামগ্রী পেতে পারেন। বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি করতে পারবেন। সাংসারিক জীবনে বড় বোনের অবদান অনস্বিকার্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope