দু’দিনের রাজ্য সফরে এসেই বাংলায় টুইট করলেন অমিত শাহ। তিনি লেখেন, দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি। কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন অমিত শাহকে।
দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি। pic.twitter.com/kI3c3oXOFu
— Amit Shah (@AmitShah) May 5, 2022
আরও পড়ুন: পিছিয়ে গেল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এরপর হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে পৌঁছান অমিত শাহ। হিঙ্গলগঞ্জে ভাসমান বিএসএফ আউটপোস্ট উদ্বোধন করেন অমিত শাহ। সুন্দরবনে বোট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।




