Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

পিছিয়ে গেল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ

পিছিয়ে গেল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ

পিছিয়ে গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নির্ঘন্ট ঘোষণা। মঙ্গলবারই জানা গিয়েছিল বুধবার দুপুর ২ টোর সময় চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। কিন্তু জানা গেছে, বুধবার ঘোষণা করা হচ্ছে না নির্ঘন্ট।

পরীক্ষার ভবিষ্যত নির্ধারণে বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা নিয়ে রিপোর্ট দেবে কমিটি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরীক্ষা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার।

মঙ্গলবারই বাতিল হয়েছে, এই বছরের সিবিএসই, আইএসসি পরীক্ষা। একটি বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সিবিএসই দ্বাদশ শ্ৰেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: মাঝেরহাট থেকে কলকাতা পুলিশের জালে ২ মাদক পাচারকারী, উদ্ধার ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal