আমাদের বাংলার রাজনৈতিক ময়দানে সকল মানুষই একটু গুরু গম্ভীর প্রকৃতির। তবে আজ আর কথা বলব তিনি রাজনৈতিক ময়দানে থেকেও প্রচন্ড হাসি খুশি একজন মানুষ। রাজনৈতিক ময়দানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসেন। তিনি আর কেউ নন সকলের প্রিয় তৃণমূলের বিধায়ক মদন মিত্র।
রাজনৈতিক ময়দানে একাধারে যেমন রাজত্ব চালিয়ে যাচ্ছেন তেমনি নিজেকে কি করে ক্যামেরার লাইমলাইটে রাখতে হয় সেটাও ভালো মত জানেন তিনি। নাচ-গান কবিতার মাধ্যমে সবসময়ই মানুষজনদের আনন্দ দিয়ে থাকেন এবারে মদন মিত্র শুরু করতে চলেছেন নিজের জীবনের অন্য একটি নতুন অধ্যায়। এবারে সিনেমার পর্দায় নামতে চলেছেন মদন মিত্র করতে চলেছে নিজের প্রথম ডাবিং।
নিজের অভিনয় নিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট। জানিয়েছেন ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করে একেবারে তাক লাগিয়ে দেবেন। উত্তম কুমার ছাড়া সব অভিনেতাকে রিপ্লেস করতে পারেন তিনি। হচপচ নামের একটি নতুন সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে মদন মিত্র কে। চলতি বছরের মে মাসেই মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এই সিনেমার মাধ্যমেই প্রথম সিনেমার ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে রাজনৈতিক ময়দানে মদন মিত্র। তাই আপাতত খোশ মেজাজে রয়েছেন তিনি। লেক গার্ডেন এর একটি স্টুডিওতে চুটিয়ে এর কাজে ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুন: Ramayana Dubai Premiere: রামায়ণে কি ফের বড় চমক? দুবাইয়ে গ্র্যান্ড প্রিমিয়ার নিয়ে নতুন জল্পনা
রাজনৈতিক ময়দানের পাশাপাশি বিনোদন জগতের দারুণ জনপ্রিয় মদন মিত্র। ইতিমধ্যেই তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়েছে, দারুন জনপ্রিয়তা পেয়েছিল সারা মিডিয়া জুড়ে। আর কদিন পর সিনেমার পর্দা তাও দেখা যাবে তাকে। সবমিলিয়ে বর্তমানে দারুন সময় কাটছে মদন মিত্রের।




