Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

রোজ গো-মূত্র পান করি তাই করোনা ছুঁতে পারছে না, বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর

রোজ গো-মূত্র পান করি তাই করোনা ছুঁতে পারছে না, বললেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর

ফের শিরোনামে মধ্যপ্রদেশ। বিজেপির সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর বলেছেন, খুবই সমস্যার মধ্যে আছি। তাও রোজ নিয়ম করে গো-মূত্র পান করি। তাই এখনও পর্যন্ত করোনা ছুঁতে পারেনি।

কঠিন সময়ে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর দেশবাসীকে করোনা থেকে বাঁচতে গো-মূত্র পানের পরামর্শ দিলেন। বিজেপি সাংসদ বলেন, দেশি গরুর মূত্র যদি আমরা পান করতে পারি তাহলে শরীরে করোনাভাইরাস বাসা বাঁধতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, আমি খুবই সমস্যার মধ্যে আছি। কিন্তু তাও রোজ নিয়ম করে গো-মূত্র পান করতে ভুলি না। তাই এখনও পর্যন্ত আমাকে করোনা ছুঁতে পারেনি। আপনাদেরও বলছি রোজ নিয়ম করে গো-মূত্র পান করুন।

এর আগে করোনা তাড়াতে চারদিন ধরে ‘যজ্ঞ চিকিৎসা’ করার পরামর্শ দিয়েছিলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুর। অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়ার বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ করোনার কবল থেকে মূক্তি পেতে রোজ সকালে গোমূত্র খাচ্ছেন। অন্যকেও খাওয়ার পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন: ফাঁসি হল নির্ভয়া মামলার চার দোষীর

একের পর এক অবৈজ্ঞানিক পরামর্শের ফোয়ারা ছুটিয়েছেন বিজেপির নানা স্তরের নেতা কর্মীরা। এতে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে যাচ্ছে, বলাই বাহুল্য। যদিও অবৈজ্ঞানিক দাবি দাওয়া করলে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার নজির নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation