Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

‘প্রেম করার জন্য এই বুড়ো লোকটাকেই পেলো’! এক সঙ্গে হোলি খেলতে ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে হাজির শ্রুতি-স্বর্ণেন্দু জুটি, প্রোমো শেয়ার হতেই বেনজির আক্রমণ নেটিজেনদের, শ্রুতি-স্বর্ণেন্দুর জুটি নিয়ে সমালোচনা শুরু, ভাইরাল ভিডিও

‘প্রেম করার জন্য এই বুড়ো লোকটাকেই পেলো’! এক সঙ্গে হোলি খেলতে ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে হাজির শ্রুতি-স্বর্ণেন্দু জুটি, প্রোমো শেয়ার হতেই বেনজির আক্রমণ নেটিজেনদের, শ্রুতি-স্বর্ণেন্দুর জুটি নিয়ে সমালোচনা শুরু, ভাইরাল ভিডিও

‘ত্রিনয়নী’ থেকে শুরু করে ‘দেশের মাটি’ ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছিল জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রুতি দাসকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় অভিনেত্রী। তবে টলিউডের অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের মত নিজের ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রাখেন না অভিনেত্রী শ্রুতি দাস।

যে কারণে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা অনুগামীদের সকলেরই জানা। এবার ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে একসঙ্গে হাজির হয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল জনপ্রিয় এই জুটিকে।

নিজেদের প্রেম কিভাবে শুরু হলো সে প্রসঙ্গে পরিচালক স্বর্ণেন্দু জানিয়েছেন শ্রুতি অভিনীত ‘ত্রিনয়নী’ ধারাবাহিক পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তবে প্রথমে শ্রুতিকে একেবারেই পছন্দ করতেন না তিনি। যে কারণে তাকে চড় মেরে দেওয়ার কথাও ভেবেছিলেন পরিচালক কিন্তু শ্রুতি প্রেমে পড়ে যান স্বর্ণেন্দুর।

আরও পড়ুন: চলতি বছরের শেষ সূর্যগ্রহণ, জানুন যাবতীয় অজানা তথ্য

এমনকি প্রেম প্রস্তাব নিয়ে পৌঁছে গিয়েছিলেন পরিচালকের মায়ের কাছে এবং সেখান থেকেই সূত্রপাত হয় তাদের সম্পর্কের। বিয়ের প্রসঙ্গে এদিন তারা জানিয়েছেন সামাজিক স্বীকৃতির জন্য বিয়ের কথা এখনো ভাবেননি। তবে শ্রুতি এবং স্বর্ণেন্দুর দুই পরিবারের মধ্যে যে অসাধারণ সম্পর্ক বজায় রয়েছে তা প্রকাশ হয়েছে তাদের কথা থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz