Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

স্কুলে পড়াশুনা না করিয়ে ক্লাসরুমের মধ্যেই দুই ছাত্রের সাথে খারাপ ভঙ্গিতে নাচলেন এক শিক্ষিকা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও, নেটিজেনদের একাংশ কটাক্ষের সুরে বিঁধেছেন তাকে

স্কুলে পড়াশুনা না করিয়ে ক্লাসরুমের মধ্যেই দুই ছাত্রের সাথে খারাপ ভঙ্গিতে নাচলেন এক শিক্ষিকা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও, নেটিজেনদের একাংশ কটাক্ষের সুরে বিঁধেছেন তাকে

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। এখন আট থেকে আশি প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের অবসরের বেশিরভাগটা কাটাতে পছন্দ করেন। আর সোশ্যাল মিডিয়াও হতাশ করে না তার নেটিজেনদের। প্রতিদিন প্রতিমুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও ও ছবি। তবে কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ নেটিজেনদের আকর্ষণ করতে পারলেই তা ভাইরাল হয়। বলাই বাহুল্য, বর্তমান যুগে মোবাইল ফোন আর তার সাথে ইন্টারনেট গোটা বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। পাড়ার খবর হোক কিংবা দেশ-বিদেশের সবটাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই মুঠোফোনে দেখে নিতে পারি। তবে সম্প্রতি যে দৃশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সকলের সামনে উঠে এসেছে তা দেখে রীতিমতো ছি ছি করেছেন অধিকাংশ নেটনাগরিকরা।

সম্প্রতি ইউটিউবের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুই ছাত্রের সাথে ক্লাসরুমের ভিতরেই সম্ভবত তামিল অথবা তেলেগু গানে খারাপ ভঙ্গিতে নেচেছেন এক শিক্ষিকা। যা দেখে ঐ শিক্ষিকার রুচিবোধ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে সকলের মনে। একেবারে সাধারণ পোশাকে সাদার উপর কালো দিয়ে ফ্লোরাল প্রিন্টেড শাড়ি ও কালো ব্লাউজে দেখা মিলেছে এই শিক্ষিকার। তার সাথে যে দুই স্কুলছাত্রকে দেখা গিয়েছে তারা দুজনেই স্কুলের ইউনিফর্মে ছিলেন।

দুই ছাত্রের সাথে ক্লাসরুমের মধ্যে শিক্ষিকার এমন নাচ দেখে ক্লাসে উপস্থিত কোন এক ছাত্র কিংবা ছাত্রী এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্ধি করে তা শেয়ার করেছেন একটি ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। অবশ্য ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে ছাত্র-ছাত্রীদের জোরাজুরিতেই এমন নাচ নেচেছেন তিনি। তবে তাদের সামনে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখাই উচিৎ ছিল তার, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সম্ভবত এই দুই ছাত্র ও শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুন: ‘প্রিয়া তোমাকে মিস করি তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়’! এবার নুসরত-এর উদ্দেশ্যে প্রকাশ্যে বার্তা দিলেন বাংলাদেশী নায়ক হিরো আলম, শোরগোল নেটদুনিয়ায়

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বেশ কয়েকজন নেটনাগরিক এই ভিডিওর প্রেক্ষিতে নেতিবাচক মন্তব্য পোষণ করেছেন। তাদের কয়েকজনের মতে শিক্ষক-শিক্ষিকাদের উচিৎ যেকোন পরিস্থিতিতে নিজেদের গাম্ভীর্য ছাত্র-ছাত্রীদের সামনে ধরে রাখা। আবার কারোর মতে, এই শিক্ষিকার এমন ঘটনা ঘটানো উচিৎ হয়নি। এই ভিডিও শেয়ার হতেই শিক্ষিকার নাচের প্রশংসা করা তো দূরের কথা, রীতিমতো কু-মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz