Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’! ‘সুপার সিঙ্গারে’র মঞ্চে এবার মন্ত্র পড়ে যীশু সেনগুপ্তকে জোর করে ভাইফোঁটা দিলেন গায়িকা কৌশিকী চক্রবর্তী! ‘সুপার সিঙ্গার’ শোয়ের মঞ্চে তুলকালাম, ভাইরাল ভিডিও

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’! ‘সুপার সিঙ্গারে’র মঞ্চে এবার মন্ত্র পড়ে যীশু সেনগুপ্তকে জোর করে ভাইফোঁটা দিলেন গায়িকা কৌশিকী চক্রবর্তী! ‘সুপার সিঙ্গার’ শোয়ের মঞ্চে তুলকালাম, ভাইরাল ভিডিও

স্টার জলসার একটি জনপ্রিয় রিয়েলিটি শো হলো সুপার সিঙ্গার। যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। পাশাপাশি বিচারকের আসনে দেখতে পাওয়া যায় সোনু নীগম, কুমার শানু থেকে শুরু করে কৌশিকী চক্রবর্তীর মতো খ্যাতনামা ব্যক্তিদের। পাশাপাশি গানের প্রতিযোগিতা সঙ্গে সঙ্গে নানান রকম খুনসুটিভরা মজাদার দৃশ্যের জন্যও দারুন জনপ্রিয় এই রিয়েলিটি শোটি।

এবার দিওয়ালির পরের ভাইফোঁটার এপিসোডে তেমনই কিছু খুনসুটির মুহূর্ত আবারো দেখতে পাবেন দর্শকরা। এদিন আগামী এপিসোডের প্রোমো সোশ্যাল মিডিয়ায় বেরোতেই তা ভারি পছন্দ হয়েছে নেটিজেনদের। কারণ সেখানে শোয়ের সঞ্চালক যীশু সেনগুপ্ত এবং বিচারিকা কৌশিকী চক্রবর্তীর মধ্যে এক মজাদার দৃশ্য দেখতে পেয়েছেন দর্শকরা।

এদিনের ভাইরাল এপিসোডে দেখা যায় অন্যান্য প্রতিযোগীদের চারিদিকে ঘিরে দাঁড় করিয়ে একপ্রকার জোর করেই ভাইফোঁটা দিয়ে দেন কৌশিকী যীশু সেনগুপ্তকে। পাশাপাশি ভাইফোঁটার মন্ত্রোচ্চারণও করতে দেখা গিয়েছে গায়িকাকে। বলাই বাহুল্য যীশু মোটেও পছন্দ করেননি কৌশিকীর এই প্রচেষ্টা।

আরও পড়ুন: ‘বন্ধুরা এলোমেলো’ গানের তালে নাচছেন রণবীর – আলিয়া! ভিডিও তুমুল ভাইরাল ফেসবুকে।ভিডিও নিয়ে মুখ খুললেন গানের অভিনেত্রী শুভশ্রী ! জেনে নিন আসল ব্যাপার, ভাইরাল ভিডিও

তবে গায়িকা সবদিক থেকেই প্রস্তুত হয়ে এসেছিলেন। তাই পালানোর পথ পাননি সঞ্চালক যীশু সেনগুপ্ত। বিচারকের আসন থেকে এ ঘটনা উপভোগ করতে দেখা গিয়েছে গায়িকা মোনালি ঠাকুর, কুমার শানু এবং সোনু নিগমকে। নেটিজেনরা এখন তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপিসোডটির সম্প্রচারের জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment