Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘হাসপাতালে শেষবারের মত ওকে দেখলাম, মুখ দেখে মনে হচ্ছিল ও কেঁদেছে’! প্রয়াত অভিনেত্রী পল্লবী দে কে নিয়ে মুখ খুললেন অভিনেতা সায়ক চক্রবর্তী

‘হাসপাতালে শেষবারের মত ওকে দেখলাম, মুখ দেখে মনে হচ্ছিল ও কেঁদেছে’! প্রয়াত অভিনেত্রী পল্লবী দে কে নিয়ে মুখ খুললেন অভিনেতা সায়ক চক্রবর্তী

রবিবার নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী পল্লবী দের। ইতিমধ্যেই তার মৃত্যু নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে নিজের মতামত জানাতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেতা সায়ক চক্রবর্তীকে। যিনি প্রয়াত অভিনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জানা গিয়েছে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তারা এবং সেখান থেকেই একে অপরের ভালো বন্ধু হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন পল্লবী এবং সায়ক।

এদিন অভিনেতা জানিয়েছেন সাগ্নিক চক্রবর্তী নামের যে যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী সেই যুবক সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না। তবে তাদের সম্পর্কে যে কোনো সমস্যা হচ্ছিল সে কথা অভিনেত্রী তাকে বলেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন সম্প্রতি একসঙ্গে খেতে গিয়েছিলেন পল্লবী এবং সাগ্নিক। অভিনেতা সায়ক চক্রবর্তী জানিয়েছিলেন এরপরই তিনি ভেবেছিলেন হয়তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তবে প্রিয় বান্ধবীর মৃত্যু এখনো মেনে নিতে পারেননি তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য এবার বিরাট-অনুষ্কার ১০ মাসের মেয়ে ভামিকাকে দেওয়া হল ধর্ষণের হুমকি

অভিনেতা জানিয়েছেন খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে শেষবারের মতো অভিনেত্রীকে দেখতে পেয়েছিলেন তিনি। তবে মুখ দেখে মনে হয়েছিল মারা যাওয়ার আগে বোধহয় কাঁদছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য তার এই দাবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে অভিনেত্রী অনুগামীদের মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Uncategorized