Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

‘আমি চাই লোকে আমাদের নিয়ে কথা বলুক’! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মীর, ভাইরাল হলো

‘আমি চাই লোকে আমাদের নিয়ে কথা বলুক’! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মীর, ভাইরাল হলো

সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং টলিউড অভিনেতা মীর আফসার আলীকে। বলাই বাহুল্য এত ঘনঘন তাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে দর্শকদের একাংশ মনে করছেন হয়তো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই স্বস্তিকা এবং মীরের প্রেমের সম্পর্কে কানাঘুষা শুনতে পাওয়া যাচ্ছে। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন মীর নিজে। জানালেন প্রেম নয়, বরং দীর্ঘদিন পর একসঙ্গে বড়পর্দায় দেখতে পাওয়া যাবে মীর এবং স্বস্তিকাকে।

জানা গিয়েছে পরিচালক অভিজিৎ বসুর পরিচালনায় বড়পর্দায় একসঙ্গে কাজ করবেন মীর এবং স্বস্তিকা। ছবির নাম ‘বিজয়ার পরে’। কলকাতার দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে গড়ে উঠবে এই সিনেমা। যেখানে দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগকে ধরা হবে ক্যামেরায়। অভিনেতা মজার ছলে আরো জানিয়েছেন তার পরিচালক চান সকলে তাকে এবং স্বস্তিকাকে একসঙ্গে দেখুক, তাই ঘনঘন সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করছেন দুজন।

আরও পড়ুন: ‘ষোলো কোটি টাকার ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ মিঠুন চক্রবর্তীর পুত্ৰবধূ মাদালসা শর্মার! তুমুল ভাইরাল অভিনেত্রীর সাহসী পোশাকের এই ‘দামি’ নাচ, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে এই ছবিতে মীর, স্বস্তিকা ছাড়াও দেখতে পাওয়া যাবে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, নৃত্যশিল্পী মমতাশঙ্করকেও। তাদের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার প্রসঙ্গে মীর জানিয়েছেন যে তিনি নিজেও অত্যন্ত উত্তেজিত গোটা বিষয়টি নিয়ে। পাশাপাশি ২০১৭ সালের ‘মাইকেল’ ছবির পর আবারো একসাথে দেখা যাবে মীর-স্বস্তিকাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment