Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘ষোলো কোটি টাকার ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ মিঠুন চক্রবর্তীর পুত্ৰবধূ মাদালসা শর্মার! তুমুল ভাইরাল অভিনেত্রীর সাহসী পোশাকের এই ‘দামি’ নাচ, ভাইরাল ভিডিও

‘ষোলো কোটি টাকার ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ মিঠুন চক্রবর্তীর পুত্ৰবধূ মাদালসা শর্মার! তুমুল ভাইরাল অভিনেত্রীর সাহসী পোশাকের এই ‘দামি’ নাচ, ভাইরাল ভিডিও

নিজের অভিনয়ের কারণে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর মতোই জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হয়েছেন তার পুত্রবধূ মাদালসা শর্মা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে নিয়মিত জাতীয় টেলিভিশনে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের বিনোদন দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

তবে এবার নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হল তার নতুন ভিডিও যেখানে একটি নয় বরং দুটি ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে তাকে। ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন ফেরারি গাড়ির সঙ্গে নাচছেন তিনি। বলাই বাহুল্য তার নাচ দেখে বাক্যহারা হয়ে গিয়েছেন অনুগামীরা। প্রসঙ্গত স্টার জলসার চরম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি ভার্সন ‘অনুপমা’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল মাদালসাকে।

তবে পরবর্তীতে ব্যক্তিগত কারণের জন্য ধারাবাহিক থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে তার সোশ্যাল মিডিয়া দেখলে অনুগামীরা বেশ বুঝতে পারেন ব্যক্তিগত জীবন কিন্তু দারুন ভাবে উপভোগ করছেন অভিনেত্রী। সপ্তাহানতে মাঝেমধ্যেই বেরিয়ে পড়তে দেখা যায় তাকে। এবার তেমনই ভ্রমণে গিয়ে ফেরারি গাড়ির সামনে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছে তাকে। এদিন অভিনেত্রীর এই ‘দামি নাচ’ দেখে কমেন্টের মাধ্যমে প্রশংসা করতে দেখা গিয়েছে অনুগামীদের একটি বড় অংশকে।

আরও পড়ুন: আমার দ্বারা HOUSE-PAWRI ছাড়া আর কিছুই সম্ভব না, কাদের কটাক্ষ করলেন অভিনেতা অঙ্কুশ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment