এমনিতেই করোনা আবহে সারাদিন খোলা থাকছে না ব্যাঙ্ক। এরমধ্যে আগামী মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তাই ব্যাঙ্কের যাবতীয় যা কাজ সেরে রাখুন দ্রুত।
রিসার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এমনিতেই সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার বন্ধ থাকে। অন্যদিকে উৎসবের কারণে আরও ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও ব্যাঙ্কের ছুটি এক একটি রাজ্যে আলাদা করে হতে পারে।
একনজরে দেখে নিন জুলাই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আরও পড়ুন: কলকাতা থেকে বাংলাদেশে ১০০ কোটির চন্দন কাঠ পাচার! ধৃত কাস্টমসের ২ শীর্ষ অফিসার সহ ৪
৪ জুলাই, রবিবার
১০ জুলাই, মাসের দ্বিতীয় শনিবার
১১ জুলাই, রবিবার
১৮ জুলাই, রবিবার
২৪ জুলাই, মাসের চতুর্থ শনিবার
১২ জুলাই, সোমবার- রথযাত্রা উৎসব
১৩ জুলাই, মঙ্গলবার – উৎসব
১৪ জুলাই, বুধবার- উৎসব
১৬ জুলাই, শুক্রবার – উৎসব
১৭ জুলাই, শনিবার – উৎসব
১৯ জুলাই, সোমবার – উৎসব
২০ জুলাই, মঙ্গলবার – উৎসব
২১ জুলাই, বুধবার – ইদুজ্যোহা উৎসব
২৪ জুলাই, শনিবার গুরু পূর্ণিমা
৩১ জুলাই, শনিবার – উৎসব