Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

শেষমেশ টসে জিতে জয়ী হলেন তৃণমূল প্রার্থী

শেষমেশ টসে জিতে জয়ী হলেন তৃণমূল প্রার্থী

শেষে টসে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে সম পরিমাণ ভোট পান বাম ও তৃণমূল প্রার্থী। এরপর কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, টসে যিনি জয়ী হবেন তিনি হবেন কাউন্সিলর।

পুরো বিষয়টি নিয়ে টানটান উত্তেজনা তৈরি হয় আসানসোলে। শেষ পর্যন্ত দেখা যায় টসে জয়ী হন তৃণমূল প্রার্থী আশা প্রসাদ। যদিও এই নিয়ে বাম প্রার্থী তনুশ্রী রায় বলেন, আমরা দুজনেই ২,৩৫৮টি করে ভোট পেয়েছি। এই টস প্রক্রিয়ার কোনও ভাবেই যেন তৃণমূল বেশি সুবিধা না পায় তা দেখার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছি।

দেখা যায়, নির্বাচন কমিশনের তরফে সেখানে থাকা এক আধিকারিক দুটি কাগজে দুই প্রার্থীর নাম লিখে একটি ড্রামে রেখে তা ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়া হয়। এরপর সেই ড্রাম থেকে এক গণনা কর্মীকে বলা হয় যেকোনো এক প্রার্থীর নাম লেখা কাগজ তুলে নিতে। দেখা যায় সেখানে নাম রয়েছে তৃণমূল প্রার্থী আশা প্রসাদের।

আরও পড়ুন: Modi in Haripal: বাংলার মানুষের অপমান করেছেন দিদি, এবার হার স্বীকার করুন!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal