Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

লাদাখে চিনের সেনার হামলায় মৃত্যু অফিসার সহ ৩ ভারতীয় সেনার

চিনে সেনার হামলায় মৃত্যু ভারতীয় সেনার

লাদাখে চিনের সেনার হামলায় মৃত্যু অফিসার সহ ৩ ভারতীয় সেনার

লাদাখে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এবার চিনা সেনার হামলায় মৃত্যু হল ৩ ভারতীয় সেনার। জানা গিয়েছে, ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষে এক কমান্ডিং অফিসার এবং ২ সৈনিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে চিন সীমান্তের গালওয়ান উপত্যকায়। এই জায়গাতেই গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কে জড়িয়েছে ভারত, চিন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে সংস্কৃত বাধ্যতামূলক করা হচ্ছে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে

সরকারি বিবৃতি থেকে জানা যাচ্ছে, গালওয়ান ভ্যালিতে যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছে তার মধ্যেই সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। ভারতীয় সেনার তরফে একজন কমান্ডিং অফিসার এবং আরও দুই সেনার মৃত্যু হয়েছে। সংঘাতের তীব্রতা কমাতে দুই পক্ষের সিনিয়র মিলিটারি অফিসারেরা বৈঠক করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation