Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

চোখের জলে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামকে বিদায় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার

চোখের জলে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামকে বিদায় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার

চোখের জলে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লামকে বিদায় জানালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ফাইনালে হেরে যান। শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে সানিয়া মির্জার আন্তর্জাতিক টেনিস কেরিয়ার শেষ হল।

হারের পর সানিয়া নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। মাইক্রোফোনের সামনে এসে তিনি জানান, সকলকে ধন্যবাদ। জয়ী জুটিকে শুভেচ্ছা জানান। চোখে জল নিয়ে সানিয়াকে বলতে শোনা যায়, নিজের কেরিয়ারের কথা। তিনি বলেন, ২০০৫ সালে মেলবোর্ন থেকে কেরিয়ার শুরু। গ্র্যান্ড স্লাম কেরিয়ারকে বিদায় জানানোর এরথেকে ভালো জায়গা আর কিছু হতে পারত না। সানিয়াকে ধন্যবাদ জানান বোপান্না। তিনি বলেন, দেশের তরুণ সম্প্রদায়কে টেনিস খেলার জন্য অনুপ্রাণিত করেছেন সানিয়া মির্জা।

মিক্সড ডাবলসে ৩ বার গ্র্যান্ড স্লাম জয় করেছেন সানিয়া মির্জা। সানিয়ার কেরিয়ারে ৬টি গ্র্যান্ড স্লাম খেতাবের মধ্যে তিনটে মিক্সড ডাবলস থেকেই এসেছে। মহিলাদের ডাবলসে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে তিনি ৩ বার খেতাব জিতে ছিলেন। ২০১৫ সালে উইম্বলডন, ২০১৫ যুক্তরাষ্ট্র ওপেন এবং ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন।

আরও পড়ুন: জ্যাভলিন থ্রোয়ে ফের নজির, প্যারিস অলিম্পিকে টিকিট কনফার্ম করলেন নীরজ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports