Take a fresh look at your lifestyle.

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ভারতের

87

মাত্র আড়াই দিনে শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু করল ভারত। ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। নাগপুর টেস্টে জয়ের কারিগর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে দলকে এগিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা আর দ্বিতীয় ইনিংসে দলকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে মূল কাজটাই করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি তুলেছেন ৫ উইকেট এবং জাদেজা ২ উইকেট।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৭৭ রানে আউট হয়। জবাবে ভারত প্রথম দিনে তুলেছিল ১ উইকেটে ৭৭ রান। দ্বিতীয় দিনে ভারতের রান ছিল ৭ উইকেটে ৩২১। তৃতীয় দিনে ধাক্কা খায় ভারত। ৪০০ রান করে ভারত। দ্বিতীয় ইনিংশে ব্যাট করতে নেমে বিপর্যয়ের কবলে পড়ে অস্ট্রেলিয়া। ৯১ রানে অস্ট্রেলিয়াকে শেষ করে ভারত। ৩৭ রানে ৫ উইকেট নেন অশ্বিন আর ২ টি করে উইকেট নেন সামি ও জাদেজা। প্রথম টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ তে এগিয়ে গেল ভারত। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে অন্যতম সেরা জয় ভারতের।

Comments are closed.