Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

ইন্ডিগোর বিমান সমস্যা অব‍্যাহত, ১০ শতাংশ উড়ান কমাতে বলল কেন্দ্র

ইন্ডিগোর বিমান সমস্যা অব‍্যাহত, ১০ শতাংশ উড়ান কমাতে বলল কেন্দ্র

ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি এখনও। মঙ্গলবার বাতিল হয়েছে চারশোর বেশি বিমান। বুধবারও ১০০ উড়ান বাতিল করা হয়েছে।
এই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্র। বিমান সংস্থাকে তাদের ফ্লাইটের সংখ্যা ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগোর উড়ান সংখ্যা কমানো প্রয়োজনীয়। তাঁর বক্তব্য কোনও বিমান সংস্থা, সে যত বড়ই হোক না কেন, পরিকল্পনার ব্যর্থতা বা নিয়ম লঙ্ঘনের কারণে যাত্রীদের ভোগান্তির মুখে ফেলতে পারে না।
২০২৫-২৬ সালের শীতকালীন সূচি অনুযায়ী, প্রতিদিন ২,৩০০-র বেশি উড়ান চালায় ইন্ডিগো। ২ ডিসেম্বর থেকে এই পরিষেবা ব্যাহত হয়েছে। ৪০০০-রও বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো।
সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া ও নতুন ডিউটি নীতির জন্য কর্মী সঙ্কট ইত্যাদি নানা কারণে এমন বিপর্যয়। শীতকালীন সূচি অনুযায়ী, গত বছরের তুলনায় ইন্ডিগোর উড়ানের সংখ্যা ৯.৬৬ শতাংশ বেড়েছে।
আগামী বুধবারের মধ্যে ইন্ডিগোকে সংশোধিত সময়সূচি জমা দিতে হবে।

আরও পড়ুন: মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগরকে জুড়তে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal