Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

Valentine’s Day তে সুতপার স্মৃতিচারণে ইরফান খান

Valentine’s Day তে সুতপার স্মৃতিচারণে ইরফান খান

সবাই বিশ্বাস করে প্রতিটা দিনই ভালোবাসার। তবুও ভালোবাসার দিন কাছের মানুষগুলোর জন্য বিশেষ হয়ে ওঠে। তাই সবার মতই কাছের মানুষের স্মৃতিকে আঁকড়ে ধরে ভ্যালেন্টাইন্স ডে কাটালেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার।

রবিবার নিজের ইনস্টাগ্রামে সুতপা একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা গেল প্রয়াত অভিনেতা ইরফানের সমাধির ছবি। সেই সমাধির গায়ে লেখা রয়েছে, “We live because you reside in our souls. Forever Irrfan.” সুতপা নিজের ছবির ক্যাপশনে লিখছেন, “কিছুই আর বেঁচে নেই শুধু তোমার স্মৃতিটুকু ছাড়া।” বুকে একরাশ দুঃখের পাথর, তবুও মনকে সান্তনা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সুতপা। ইরফানের ফেলে যাওয়া স্মৃতিকে আঁকড়ে ধরে সারাজীবন কাটিয়ে দেবেন এমনটাই তাঁর অঙ্গীকার।

আরও পড়ুন: মিঠাইয়ের কপালে চিন্তার ভাঁজ! আবারো চিকিৎসকের ভূমিকায় ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক, স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল, সঙ্গে নায়িকা পায়েল দে

ভালোবাসার দিনে এমন একটি পোস্ট দেখে ভক্তদের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে। আচমকাই ঘটে যাওয়া এক বিভীষিকাময় ঘটনা ইরফান প্রেমীদের মনে ব্যথার ঝড় তুলেছিল। তবুও আজ সব অতীত, স্মৃতিকে সঙ্গে নিয়ে অতীতকে পেছনে ফেলে জীবন যুদ্ধে এগিয়ে যাবে সুতপা সরকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment