Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

লকেট চ্যাটার্জি কি বিজেপি ছাড়তে চলেছেন? খোলসা করলেন দিলীপ ঘোষ

লকেট চ্যাটার্জি কি বিজেপি ছাড়তে চলেছেন? খোলসা করলেন দিলীপ ঘোষ

লকেট চ্যাটার্জি কি বিজেপি ছাড়তে চলেছেন? এই প্রশ্নের উত্তর দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে লকেট চ্যাটার্জির দল ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, কে দল ছাড়বে আর কে ছাড়বে না সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু কারোর বিরুদ্ধে বদনাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা অন্যায়। এসব করে বিজেপির মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ভোট এলেই রামের কথা মনে পড়ে, বাগদার সভা থেকে মোদীকে তীব্র কটাক্ষ মমতার, অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়েও

এর আগেও লকেট চ্যাটার্জির বিজেপি ছাড়া নিয়ে জল্পনা তৈরী হয়েছিল৷ ভবানীপুর উপনির্বাচনে লকেট চ্যাটার্জিকে প্রচারে দেখা যায়নি বলে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লকেটকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছিলেন। লিখেছিলেন, বিজেপির অনেক অনুরোধ সত্ত্বেও আপনি আসেননি। ভবানীপুরে প্রচার না করার জন্য ধন্যবাদ। বন্ধু হিসেবে আপনি যেখানেই থাকুন আপনার সাফল্য কামনা করি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal