Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব, তবে কি দুয়ারে শীত! কী জানাচ্ছে হওয়া অফিস ? 

ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব, তবে কি দুয়ারে শীত! কী জানাচ্ছে হওয়া অফিস ? 

কালীপুজো, ভাইফোঁটা শেষ। ভোরের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। বাতাসও বেশ কিছুটা শুষ্ক। আবহাওয়ার একটা পরিবর্তন টের পাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তার ওপরে বিকেল পেরোতে না পেরোতেই ঝপ করে সন্ধ্যে নেমে আসছে। সব মিলিয়ে আকাশ,বাতাসে একটা শীত শীত ভাব। তাহলে কি শীত চলেই এল? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়ায় দফতর? 

হওয়া অফিস জানিয়েছে, শীত শীত ভাব থাকলেও আপাতত ঠান্ডা পড়ার কোনও সম্ভবনা নেই। আলিপুর আবহাওয়ায় দফতরের তরফে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বরের আগে রাজ্যে শীতের কোনও সম্ভবনা নেই। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রার কিছুটা পতন হয়েছে। যে কারণেই ভোরের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে রাজ্যে এখনই শীতের সম্ভবনা নেই। আগামী আরও ১ মাস অন্তত আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই খবর। 

শুক্রবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি। আগামী কয়েকদিনও কলকাতার তাপমাত্রা ২০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলেও আবহাওয়ায় দফতর জানিয়েছে। 

আরও পড়ুন: মাঝেরহাট থেকে কলকাতা পুলিশের জালে ২ মাদক পাচারকারী, উদ্ধার ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal