Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

‘ভারী চেহারার জন্য প্রচুর কথা শুনতে হয়েছে, তাই বাদ পড়েছেন ছবি থেকে’! টলিউডের অন্দরের বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, টলিউডের অন্দরের বডি শেমিং নিয়ে সরব শ্রীলেখা

‘ভারী চেহারার জন্য প্রচুর কথা শুনতে হয়েছে, তাই বাদ পড়েছেন ছবি থেকে’! টলিউডের অন্দরের বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, টলিউডের অন্দরের বডি শেমিং নিয়ে সরব শ্রীলেখা

টলিউডের অন্যতম স্পষ্টবক্তা একজন অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। বিভিন্ন সময়ে টলিউডের অন্দরে কিভাবে অন্যায়ের শিকার হতে হয়েছে তাকে সে কথা আগেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন ভারী চেহারার জন্য কতবার ‘বডি শেমিং’ এর সম্মুখীন হতে হয়েছে তাকে। যা জানতে পেরে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ।

এদিন শ্রীলেখা মিত্র জানিয়েছেন একাধিকবার ভারী চেহারার জন্য কাজ হারাতে হয়েছে তাকে। তিনি জানিয়েছেন পরিচালকেরা তাকে ফোন করে খবর দিয়েছেন যে তিনি কাজটা পাচ্ছেন না তার চেহারার জন্য। পাশাপাশি তিনি দাবি করেছেন একাধিকবার টলিউডের সঙ্গে যুক্ত নানা ব্যক্তি তাকে ছোট ড্রেস পরতে বারণ করেছেন কারণ তার চেহারার সঙ্গে নাকি ছোট ড্রেস যায় না।

আরও পড়ুন: রাজামৌলির নতুন ছবিতে আদিবাসী নেতা ভীমের লুককে কেন্দ্র করে পরিচালককে হুমকি বিজেপি নেতার

এদিন পাল্টা প্রতিবাদ করে অভিনেত্রী জানিয়েছেন তার মেয়ের জন্মের পর অত্যন্ত স্বাভাবিক ভাবেই আর পাঁচজন মায়ের মতই চেহারা ভারী হয়েছিল তার। পাশাপাশি ছোট ড্রেস কিভাবে ক্যারি করতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন বলে দাবি করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন তিনি জানিয়েছেন যারা বডি শেমিং এর শিকার হচ্ছেন ক্রমাগত, তাদের উচিত নিজেদের উপর আত্মবিশ্বাস রাখা এবং আত্মবিশ্বাস এর মাধ্যমেই সমস্ত বডি শেমিং এর পাল্টা জবাব দেওয়া যায় বলে জানিয়েছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment