Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

লকেটের সঙ্গে বৈঠকের পর তৃণমূলে জয়প্রকাশ, বাকি বিক্ষুব্ধদের নিয়ে শুরু জল্পনা

লকেটের সঙ্গে বৈঠকের পর তৃণমূলে জয়প্রকাশ, বাকি বিক্ষুব্ধদের নিয়ে শুরু জল্পনা

সোমবার বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির সঙ্গে বৈঠকের পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। মমতা ব্যানার্জির উপস্থিতিতেই তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। যোগ দেওয়ার পরেই তৃণমূলের রাজ্য সহ সভাপতি হন জয়প্রকাশ। মুখ্যমন্ত্রী নিজে জানান একথা।

আরও পড়ুন: রং দেখার দরকার নেই, বড় নেতা দোষ করলেও পদক্ষেপ নিন, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর 

মঙ্গলবার নজরুলমঞ্চে তৃণমূলের সাংগাঠনিক বৈঠক থেকে তিনি যোগ দেন ঘাসফুল শিবিরে। মঙ্গলবার কলকাতার এক গোপন জায়গায় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বৈঠক করেন বিজেপির দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও রাজু ব্যানার্জি। সেইকারণে জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদানের পর বাকিদের নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal