Take a fresh look at your lifestyle.

‘জিৎ, করিনা কাপুর থেকে মনিরত্নম! একাধিক সফল সিনেমায় কাজ করেও আজ হারিয়ে গেছেন অভিনেত্রী মেঘনা হালদার! কোথায় হারিয়ে গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মেঘনা!

144

একসময় টলিউড থেকে বলিউড দাপিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। পার্শ্বচরিত্রে তার অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। কিন্তু তারপর একসময় হঠাৎ করেই অভিনয় জগৎ থেকে উধাও হয়ে যেতে দেখা যায় জনপ্রিয় এই নায়িকাকে। এবার নেটিজেনদের সামনে এলো তার সম্পর্কে আরো নানান অজানা তথ্য।

প্রসঙ্গত টলিউড সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘সাথীহারা’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী মেঘনা হালদারকে। এই সিনেমায় পার্শ্ব চরিত্রে তার অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল বাংলা সিনেমার দর্শকদের মধ্যে।

এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি সিনেমা করতে দেখা গিয়েছিল তাকে ‘স্বপ্ন’ নামের সেই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি দূরদর্শনে সম্প্রচারিত হওয়া ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’ সিরিয়ালেও মনামী ঘোষের পাশে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এরপর বলিউডে পাড়ি দিয়ে করিনা কাপুরের সঙ্গে সিনেমা করে ফেলেছিলেন তিনি।

তবে মনিরত্নম পরিচালিত ‘যুবা’ সিনেমায় কাঙ্ক্ষিত সাফল্য পাননি মেঘনা। পাশাপাশি নিজের একটি প্রযোজনা সংস্থা খুলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। যে কারনে ধীরে ধীরে বিনোদন জগত থেকে সরে যেতে হয় তাকে।তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে বিভিন্ন রকম মিউজিক রিল ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Meghna Halder (@meghnahalderkolkata)

Comments are closed.