টলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে জিৎ একজন। ‘সাথী’ সিনেমার হাত ধরে টলিউডে পা রেখেছিলেন সুপারস্টার জিৎ। প্রথম থেকেই সাফল্য দিয়ে শুরু করেছেন অভিনেতা। শুরুর দিন থেকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে ঘনঘন বড়পর্দায় জিৎ’এর দেখা না মিললেও যখন দেখা যায় তখন মন জয় করে নেন সকলের। তার অসংখ্য অনুরাগীরা তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন।
একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি জিৎ একজন ভালো বাবা ও স্বামীও। মাঝে মাঝেই স্ত্রী মোহনার সাথে সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। ২০১১ সালে মোহনার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন টলিউডের এই সুপারস্টার। এরপরেই তাদের কোল আলো করে আসে তাদের একমাত্র মেয়ে নবন্যা। সম্প্রতি সে পা দিল ৯’এ। এদিন স্ত্রী মোহনার সাথে ধুমধাম করে পালন করলেন মেয়ের জন্মদিন।
মেয়ে নবন্যাকে চোখে হারান জিৎ, তা আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। সে যে তার বাবার খুব আদরের তা জানেন সকলেই। তার জন্মদিনে গোটা বাড়ি সাজানো হয়েছিল সুন্দরভাবে। পরিবারের সদস্য, নবন্যার বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই কেক কেটে পালন করা হল জন্মদিন। কেকের উপরে থাকা মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছিলেন জিৎ নিজেই। আনা হয়েছিল রেড ভেলভেট কেক। মেয়ের গালে অল্প করে কেকও লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: সারার ইনস্টা স্টোরিতে কার ছবি? ফ্যান মহলে গুঞ্জনের সূচনা
সম্প্রতি মেয়ের জন্মদিন পালনের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। এই ভিডিও শেয়ার হতে না হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে গিয়েছে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। প্রায় সকলেই অভিনেতার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আশীর্বাদ করেছেন প্রাণভরে। তবে শত ব্যস্ততার মধ্যেও মেয়ের জন্মদিনে তার কাছেই ছিলেন অভিনেতা। অভিনেতা তার পরিবারের যেকোনো মানুষের বিশেষ দিনে তার কাছাকাছি থাকতে চেষ্টা করেন।
View this post on Instagram
আরও পড়ুন: পুতুলনাচ’কে বাঁচিয়ে রাখতে একাধিক উদ্যোগ কলকাতার ডলস থিয়েটারের




