Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

২ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ

ধৃত ২ জঙ্গির বাড়ি মুর্শিদাবাদে

২ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ

ফের কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ল ২ জেএমবি জঙ্গি। ধৃত দুই জঙ্গির নাম মোশিবুর রহমান ও রহুল আমিন। লালবাজার সূত্রে খবর, ধৃত দুই জঙ্গি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। হাতেনাতে প্রচুর বিস্ফোরক সহ ধরা পড়ে মোশিবুর রহমান ও রহুল আমিন নামে ওই দুই জঙ্গি।
পুলিশি জেরায় ধৃতেরা স্বীকার করে, গ্রেফতার হওয়া জেএমবি নেতা কওসরকে নিয়ে পালানোর ছক কষছিল তারা। সেই মতো অ্যাসিড বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছিল ওই দুই জঙ্গি। কওসরকে নিয়ে পালানোর জন্য থানায় অ্যাসিড বোমা দিয়ে হামলার ষড়যন্ত্র করেছিল তারা।
কয়েকদিন আগেই কলকাতার বাবুঘাট থেকে জেএমবি জঙ্গি আরিকুল ইসলাম ওরফে আরিফ গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ।
বুদ্ধগয়া বিস্ফোরণের মূল চক্রী আরিফও পুলিশি জেরায় স্বীকার করে কওসরকে জেল থেকে ভাগানোর পরিকল্পনা নিয়ে বেঙ্গালুরু থেকে কলকাতা এসেছিল সে।

আরও পড়ুন: মঙ্গলকোটে শ্যুট আউট, ভর সন্ধ্যায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal