ফের বিজেপির সর্ব ভারতীয় সভাপতি হয়েছেন জেপি নাড্ডা। এরপর বাংলায় এসেছেন তিনি। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার।
রাজারহাটে একটি পাঁচতারা হোটেলে ছিলেন তিনি। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। বৃহস্পতিবার হেলিকপ্টারে নদিয়া যাবেন। মায়াপুর ইসকন মন্দিরে পুজোর পর সেখানে প্রসাদ গ্রহণ করবেন। এরপর সড়কপথেই বেথুয়াডহরিতে যাবেন তিনি। সেখানে প্ জনসভায় বক্তব্য রাখবেন।
এদিন দলীয় জনসভায় যোগ দেওয়ার পর বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এদিন বেথুয়াডহরির জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্বও।
আরও পড়ুন: কাঞ্চন মল্লিকের উদ্যোগে কোন্নগরে চালু হল মমতার ‘মা ক্যান্টিন’
ঘোষণা না হলেও, আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন জেপি নাড্ডা। তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালে জেপি নাড্ডার পরিচালনায় আরও বেশি সংখ্যক আসন পাবে বিজেপি। নাড্ডার এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।




