Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

জম্পেস নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিওঃ টুম্পা গানে জমিয়ে কোমর দোলালেন টেলি অভিনেত্রী শর্মিষ্ঠা

জম্পেস নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিওঃ টুম্পা গানে জমিয়ে কোমর দোলালেন টেলি অভিনেত্রী শর্মিষ্ঠা

আট থেকে আশি, সবার মুখেই এখন একটা গান টুম্পা। বিয়ে হোক বা জন্মদিন, পুজো হোক বা পিকনিক সব জায়গায় টুম্পার তালে নাচতে ব্যস্ত আপামর বাঙালি। এমনকি সেলিব্রিটিরাও বাদ যান নি। সম্প্রতি টুম্পা গানে নেচে নেট দুনিয়ায় হৈ হৈ ফেলে দিয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য। লাল ফুল স্লিভ সোয়েটার, নীল ডেনিম ও খোলা চুলে একেবারে সিম্পল লুকে নেচে ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় হিট।

নিজের ইন্সটা হ্যান্ডেলে সম্প্রতি নিজেরই এই ভিডিও শেয়ার করেছেন শর্মিষ্ঠা। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম ধারাবাহিক দিয়ে সবার প্রথম জনপ্রিয়তা পান। এরপরে গোপাল ভাঁড়, মুখোশের আড়ালে, জয় কালী কলকাত্তাওয়ালীর মতো একাধিক সিরিয়ালেও তিনি জমিয়ে অভিনয় করেছেন। নিজের শ্যুটিং এর পাশাপাশি এই নায়িকা মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় নানা নাচের ভিডিও দিয়ে থাকেন।

আরও পড়ুন: ‘কোন গান ও তৈরি করেছে যে কুমার শানু মেলোডি কিং হবে?’ গায়ক কুমার শানুকে কটাক্ষ ‘আশিকী’ খ্যাত নদিমের, গায়ক কুমার শানুকে সমালোচনা করলেন সুরকার

কখনো হিন্দি তো কখনো বাংলা সবেতেই তিনি বেশ সাবলীল নাচ করেন। প্রসঙ্গত, সদ্যই মুক্তি পাওয়া রেস্ট ইন প্রেম সিরিজের এই গান এখন সবার মুখে মুখে। এই সিরিজে আমরা দেখতে পেয়েছি আর জে সায়ন এবং আরো বেশ কয়েক জন নতুন অভিনেতা ও অভিনেত্রীকে। আর এই সিরিজের টুম্পা গানটি যে কতোটা হিট তা আর নতুন করে বলার অপেক্ষাই রাখে না। এখন মিম থেকে মজার ভিডিও সব জায়গায় টুম্পা। লোকের মুখে মুখে একটাই লাইন “ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment