এই মুহুর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ এই সুন্দরী অভিনেত্রী। এমনকি ইতিমধ্যেই তিনি খুলে ফেলেছেন নিজের একটি নাচের স্কুল। যেখানে অভিনয়ের পাশাপাশি অবসর সময় পেলেই শিক্ষার্থীদের নিয়ে নাচের প্রশিক্ষণে নেমে পড়েন অভিনেত্রী।
সে কারণেই বোধহয় অপরাজিতার অনুগামীরা তাকে ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’ বলতে পছন্দ করেন। এবার তেমনই একটি অসাধারন নাচ নেচে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন জয় করে নিলেন অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় অপরাজিতা আঢ্যকে বলিউডের জনপ্রিয় গান ‘কাজরা মহব্বত ওয়ালা’তে তাল মেলাতে দেখা গিয়েছে। তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন তার উত্তরসূরী ছাত্রীরা। টপ, জিন্স এবং লং একটি সোয়েটার পরা অভিনেত্রীর অসাধারণ নাচ দেখে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।
আরও পড়ুন: Lock Upp Season 2: আর সঞ্চালক থাকছেন না কঙ্গনা রানাউত, আসল কারণ খোলসা করলেন একতা কপূর
পাশাপাশি অনেকেই স্বীকার করে নিয়েছেন যেরকম অধ্যাবসায় নিয়ে পরিশ্রম করে ছাত্রীদের অভিনেত্রী নাচ শেখাচ্ছেন, খুব কম শিক্ষক-শিক্ষিকাকেই সে ধরনের পরিশ্রম করতে দেখা যায়।
অপরাজিতার অনুগামীরা তাকে প্রশংসা করার পাশাপাশি আরো এমন নাচ তার থেকে দেখতে চেয়ে আবদার জানিয়েছেন। কারণ তিনি নাচের মাধ্যমে অনেককেই অনুপ্রাণিত করেছেন সফলভাবে। বুঝিয়ে দিয়েছেন যে শারীরিক গঠন কখনোই নাচের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। অভিনেত্রীর অনুগামীদের দাবি এভাবেই অপরাজিতা সমাজের স্টিরিওটাইপ ভাঙতে সক্ষম হচ্ছেন।
View this post on Instagram




