Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে SSKM এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি কবীর সুমন, হচ্ছে করোনা পরীক্ষা

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে SSKM এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি কবীর সুমন, হচ্ছে করোনা পরীক্ষা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। জানা যাচ্ছে SSKM এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কোভিড টেস্ট করানো হয়েছে তবে রিপোর্ট এখনও আসেনি।

হাসপাতাল সূত্র খবর, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার ভোর রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমন। মেডিসিন বিভাগের ডাক্তার সৌমিত্র ঘোষ শিল্পীর চিকিৎসা করছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই গলায় ব্যাথা অনুভব করেন সুমন। জানা যাচ্ছে, কোভিড এর লক্ষণ থাকলেও প্রথমে করোনা টেস্ট করাননি গায়ক। বয়সের জেরে শিল্পীর অসুস্থতা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের।

আরও পড়ুন: কলকাতায় ভোটের আগে উদ্ধার ২ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার ২

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal