Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

৪ লক্ষের বেশি ভোটে হারলেন কানহাইয়া কুমার, মাত্র ২ শতাংশ ভোট পেলেন প্রকাশ রাজ

বিপুল ভোটে পরাজিত কানহাইয়া, প্রকাশ রাজ

৪ লক্ষের বেশি ভোটে হারলেন কানহাইয়া কুমার, মাত্র ২ শতাংশ ভোট পেলেন প্রকাশ রাজ

কট্টর মোদী বিরোধী হিসেবে কানহাইয়া কুমার ও অভিনেতা প্রকাশ রাজ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়লেন দু’জনেই। কানহাইয়া হারলেন ৪ লক্ষেরও বেশি ভোটে আর বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে প্রকাশ রাজ পেলেন মাত্র ২.৪১ শতাংশ ভোট।

নির্বাচন ঘোষণার আগে থেকেই বেগুসরাই কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছিলেন জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। তাঁর প্রচারে গিয়েছেন দেশের নামীদামি তারকারা। দল বেঁধে কানহাইয়ার হয়ে প্রচার করেছেন জেএনইউয়ের পড়ুয়ারাও। কিন্তু ভোটে শেষ রক্ষা হল না। বিজেপির হেভিওয়েট প্রার্থী গিরিরাজ সিংহের কাছে ৪ লক্ষেরও বেশি ভোটে হেরে গেলেন তরুণ সিপিআই প্রার্থী।

অন্যদিকে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা প্রকাশ রাজ। ফল প্রকাশের পর দেখা গেল, নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেতা প্রকাশ রাজের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মাত্র ২.৪১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। প্রকাশ রাজ মোট ভোট পেয়েছেন ২৮ হাজার ৯০৬। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী পেয়েছেন ৬,০১,১৭০ টি ভোট।

আরও পড়ুন: Omicron: দিল্লিতে চালু নৈশ কার্ফু, বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation