Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

জন্মদিনে ছোট্ট তৈমুর, সোশ্যাল মিডিয়ায় আদোর-মাখানো আবেগঘন মুহূর্তের ছবি দিলেন বেবো

জন্মদিনে ছোট্ট তৈমুর, সোশ্যাল মিডিয়ায় আদোর-মাখানো আবেগঘন মুহূর্তের ছবি দিলেন বেবো

গত ২০শে ডিসেম্বরই ছিলো বেবো পুত্র তৈমুরের জন্মদি। জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত তৈমুরের কয়েকটি ফটো শেয়ার করেছেন করিনা। যে সকল ফটোগুলিতে তৈমুরকে দেখা যাচ্ছে বাবা সইফের কোলে, আর মা করিনা তাকে চুম্বন করছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় বেবো ছবি দেওয়ার পর ক্যাপশন দিয়ে তাঁর খুদেকে হ্যান্ডসাম বলে সম্বোধন করেন। এমনকি নেটিজেনদের উদ্দেশ্যে বেবো জিজ্ঞাসা করেন, তাঁরা এই ছোট্ট বাচ্চাটিকে চিনতে পারছেন কিনা। তার উত্তরে নেটিজেনরাও জানান তারা তৈমুরকে চিনতে পেরেছেন।

আর মাত্র কয়েকদিন, এরপরেই বেবোর কোল আলো করে আসছে নতুন অতিথি। মাঝে মাঝেই প্রেগন্যান্ট অবস্থার নানা ছবি প্রকাশ্যে আসে, কিন্তু তা দেখে বোঝা দায় এ বেবোই কি সেই বেবো? যিনি কিনা বলিউডে দাপিয়ে অভিনয় করেন, এমনকি আবেদনময়ী রুপে ভোলায় কার সাধ্য। বেবি বাম্প নিয়ে যেন বেবো বোল্ড এবং সাবলীল।এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার পর করিনা নিজের শ্যুটিং বন্ধ করেননি। উলটে বর্তমানে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শ্যুটিংএ ব্যস্ত রয়েছেন বেবো। এই ছবিই প্রমাণ যে, শুটিং আর ছুটির মাঝে নিজেকে নিজে সময় দিতে একদমই ভোলেন না করিনা।

আরও পড়ুন: রাহুল-দ্যুতির বাসর রাতে একসঙ্গে গান গাইলেন খড়ি ও ঋদ্ধি, দুজনের মধ্যে কেমিস্ট্রি দেখে আনন্দে আত্মহারা ‘গাঁটছড়া’ ভক্তরা, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই নেহা ধুপিয়ার একটি টক শোয়ে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে খোলাখুলি কথাও বলেন বেবো। তাঁর সাফ কথা তৈমুরের জন্মের পর তার নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তারপর তাঁরা আর আগে থেকে কিছু ভাবার সাহস পাচ্ছেন না। তিনি এও জানান দ্বিতীয় সন্তান আগে পৃথিবী মুখ দেখুক। তারপরেই তাঁর নাম নিয়ে ভাবনা চিন্তা করবেন সইফ এবং করিনা। কিন্তু কি নাম হবে সেই নিয়ে কোন কথা না বলতে চাওয়ার পাশাপাশি করিনা এও জানান দেন যে তাঁর দ্বিতীয় সন্তানের নাম রাখা হলে তা সাথে সাথে জনসমক্ষেও আনা হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment