বেনজির কাণ্ড কর্ণাটক বিধানসভায়। গো-রক্ষা আইন নিয়ে খণ্ডযুদ্ধের সাক্ষী হল গোটা দেশ। মঙ্গলবার গো-রক্ষা আইন নিয়ে কর্ণাটক বিধান পরিষদে রীতিমত খণ্ডযুদ্ধ বাধিয়ে দেন বিধায়করা। আইনের বিধান নিয়ে তরজা এতোটাই ভয়ানক পরিস্থিতির আকার নেয় যে, অবশেষে চেয়ার থেকেই ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় খোদ বিধান পরিষদের সভাপতিকে। ইতিমধ্যেই সেই ভিডিও জনসমক্ষে এসেছে।
গো-রক্ষা আইন নিয়ে চলা এই বাগবিতণ্ডা দেখে ইতিমধ্যেই অবাক বনে গিয়েছে দেশের আমজনতা। অন্যদিকে একাধিক রাজনীতিবিদও এই নিয়ে মুখ খুলেছেন। তাঁদের মতে কী করে বিধান পরিষদে এরকম অশান্তি চলতে পারে? এমনকী সভাপতিকেও চেয়ার দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে! এই ঘটনাটিও মানতে নারাজ একাধিক নেতা মন্ত্রী।
আরও পড়ুন: রেলের জন্য বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত; বাজেটে বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার




