Take a fresh look at your lifestyle.

খুকুমণির হাত ধরে এবার হাতেখড়ি হতে চলেছে বিহানের! সরস্বতী পুজোয় জমে উঠবে ‘খুকুমণি হোম ডেলিভারি’, উচ্ছ্বসিত দর্শকরা, জমজমাট পর্ব সরস্বতী পুজোয়

অতি অল্প দিন হয়েছে স্টার জলসার পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলিউড অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা রাহুল মজুমদার। ইতিমধ্যেই তাদের জুটি দর্শকদের মন জয় করে ফেলতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত ধারাবাহিকে মানসিকভাবে অসুস্থ এক নায়কের চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার।

অপরদিকে খুকুমণিকে দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত নায়ক বিহানের যত্ন নিতে। এবার সরস্বতী পূজা উপলক্ষে খুকুমণির হাত ধরে বিহানের হাতে খড়ি অর্থাৎ পড়াশোনার সূচনা ঘটতে দেখতে পাবেন দর্শকরা। প্রসঙ্গত এর আগে একাধিকবার পরিবারের বিপক্ষে গিয়ে রাজপুত্রর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে খুকুমণিকে। তার জন্য বিহানের পরিবারের নেতিবাচক চরিত্রদের সঙ্গে ক্রমাগত লড়াই চলছে খুকুমণির।

তবে এবার সে ঠিক করেছে স্বামী বিহানকে শিক্ষিত করে তুলবে। তারই সূচনা হবে আগামী এক এপিসোডে। যেখানে সরস্বতী পূজা উপলক্ষে প্রথমে দেখা যাবে ধারাবাহিকের নায়ক বিহানকে ‘মা’ লিখতে। বলাই বাহুল্য বিহানের হাতেখড়ি দেখার জন্য এই মুহূর্তে উচ্ছ্বসিত ভাবে অপেক্ষা করছেন দর্শকরা। তারা মনে করছেন খুকুমণির হাত দিয়ে বিহানের হাতেখড়ির দৃশ্য একটি নতুন বার্তা পৌঁছে দেবে দর্শকদের কাছে। চিরাচরিত ধারাবাহিকের গল্প নয় বরং খুকুমণি হোম ডেলিভারি নতুন বার্তা দিচ্ছে ধারাবাহিকের গল্পের মাধ্যমে।

Comments are closed.